সত্যি হবে কি বাবা ভাঙ্গার রহস্যময় ভবিষ্যদ্বাণী? আগস্ট মাস নিয়ে আতঙ্ক ও কৌতূহলে বিশ্ববাসী

বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্বাণীকারী বাবা ভাঙ্গা, যিনি ১৯৯৬ সালে মারা গিয়েছিলেন, তার করা ভবিষ্যদ্বাণীগুলো আজও আলোচনার বিষয়। এবার তার ২০২৫ সালের অগাস্ট মাস সম্পর্কিত কিছু ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে। লিথুয়ানিয়ান সংবাদমাধ্যম Made in Vilnius-এর এক প্রতিবেদন অনুযায়ী, বাবা ভাঙ্গা এই মাসে দুটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলে গিয়েছিলেন।
প্রথমত, তিনি ‘ডাবল ফায়ার’-এর ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার মতে, একটি আগুন আসবে আকাশ থেকে এবং অন্যটি পৃথিবী থেকে। এই ভবিষ্যদ্বাণীর ব্যাখ্যা নিয়ে নানা জল্পনা চলছে। কিছু বিশ্লেষক মনে করছেন, এটি ব্যাপক দাবানল বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ইঙ্গিত হতে পারে। আবার অনেকে বলছেন, এটি উল্কাপাত বা কোনো গ্রহাণুর আঘাতের মতো মহাজাগতিক ঘটনার পূর্বাভাস।
দ্বিতীয়ত, বাবা ভাঙ্গা সতর্ক করে বলেছিলেন যে, অগাস্ট মাসে মানবতা এমন এক জ্ঞানের কাছাকাছি পৌঁছাবে, যা তারা ‘পেতে চায়নি’। একবার এই জ্ঞান উন্মুক্ত হলে তা আর বন্ধ করা যাবে না। বিশ্লেষকদের ধারণা, এটি সম্ভবত জৈবপ্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মতো কোনো বিপজ্জনক আবিষ্কারের ইঙ্গিত হতে পারে।
এছাড়াও, তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ‘যে হাত এক হয়ে গেছে, তা ভেঙে দুই টুকরো হবে’। অনেকেই এটিকে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের মতো বড় জোটের ভাঙনের ইঙ্গিত হিসেবে দেখছেন। বাবা ভাঙ্গা প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, ইউরোপে জনসংখ্যা হ্রাস এবং ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনার কথাও উল্লেখ করেছিলেন। তার এসব ভবিষ্যদ্বাণী বাস্তবে কতটা ফলবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।