পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা , জেনেনিন আবহাওয়ার খবর

কলকাতায় এক দুই ঘন্টার মধ্যে বৃষ্টির স্বভাবনা , জানালেন আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সাথে প্রবল হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আজ বিকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় আকাশে কালো মেঘ আর বিদ্যুতের শোনা যায়। তার পর শুরু হবে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতর দাবি ,বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে হচ্ছে এই বৃষ্টিপাত।তারই কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আশপাশের জেলাগুলিতে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ। আবহাওয়া সূত্রে খবর , আগামী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে।
যার জেরে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ।পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে ১০ তারিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ ও ১২ সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে।