উৎসবের প্রস্তুতি শুরু! জেনেনিন আগামী ৩ বছরের দুর্গাপূজা ও অন্যান্য পার্বণের নির্ঘণ্ট

হাতে আর মাত্র দেড় মাস। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবেগ, পারিবারিক মিলন এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। এই বছর সেপ্টেম্বর মাসের শেষ দিকে পড়েছে দুর্গাপূজা। পুজো কমিটি থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার মনে এখন একটাই প্রশ্ন, কবে থেকে শুরু হচ্ছে পুজো? এই খবর থেকে জেনে নিন ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত আগামী তিন বছরের দুর্গাপূজা, কালীপূজা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উৎসবের নির্ঘণ্ট।

২০২৫ সালের উৎসবের নির্ঘণ্ট

মহালয়া: ২১ সেপ্টেম্বর, রবিবার। এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হবে।

দুর্গাপূজা:

ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর

সপ্তমী: ২৯ সেপ্টেম্বর

অষ্টমী: ৩০ সেপ্টেম্বর

নবমী: ১ অক্টোবর

বিজয় দশমী: ২ অক্টোবর

লক্ষ্মীপূজা: ৬ অক্টোবর

কালীপূজা: ২০ অক্টোবর

২০২৬ সালের উৎসবের নির্ঘণ্ট

মহালয়া: ১০ অক্টোবর

দুর্গাপূজা:

ষষ্ঠী: ১৭ অক্টোবর

সপ্তমী: ১৮ অক্টোবর

অষ্টমী: ১৯ অক্টোবর

নবমী: ২০ অক্টোবর

বিজয় দশমী: ২১ অক্টোবর

লক্ষ্মীপূজা: ২৫ অক্টোবর

কালীপূজা: ৮ নভেম্বর

২০২৭ সালের উৎসবের নির্ঘণ্ট

মহালয়া: ২৯ সেপ্টেম্বর

দুর্গাপূজা:

ষষ্ঠী: ৫ অক্টোবর

সপ্তমী: ৬ অক্টোবর

অষ্টমী: ৭ এবং ৮ অক্টোবর

নবমী: ৯ অক্টোবর

বিজয় দশমী: ১০ অক্টোবর

লক্ষ্মীপূজা: ১৪ অক্টোবর

কালীপূজা: ২৮ নভেম্বর

২০২৮ সালের উৎসবের নির্ঘণ্ট

মহালয়া: ১৮ সেপ্টেম্বর

দুর্গাপূজা:

ষষ্ঠী: ২৪ সেপ্টেম্বর

সপ্তমী: ২৫ সেপ্টেম্বর

অষ্টমী: ২৬ সেপ্টেম্বর

নবমী: ২৭ সেপ্টেম্বর

বিজয় দশমী: ২৮ সেপ্টেম্বর

লক্ষ্মীপূজা: ২ অক্টোবর

কালীপূজা: ১৭ অক্টোবর