মধ্যবিত্তের জন্য সুখবর! শুক্রে ফের কমল সোনার দাম, দেখেনিন আজকের দর?

বিনিয়োগের অন্যতম সুরক্ষিত মাধ্যম সোনা, যা বিগত কয়েক মাস ধরে লাগামহীনভাবে বাড়ছিল, তাতে অবশেষে কিছুটা স্বস্তি মিলল। শুক্রবার, ভারতের বিভিন্ন শহরে সোনার দামে কিছুটা পতন লক্ষ্য করা গেছে, যা ক্রেতা এবং বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এই মূল্যবান ধাতুর দামের ওঠা-নামা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হলেও, আজকের এই পতন বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা নিয়ে এসেছে।

গত কয়েক মাস ধরে সোনার দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকায় অনেকেই অন্য ক্ষেত্রে বিনিয়োগের দিকে ঝুঁকছিলেন। মাঝে মাঝে দামের সামান্য পতন ঘটলেও, তা সেভাবে প্রভাব ফেলেনি। তবে, আজ বৃহস্পতিবারের (২৪ জুলাই, ২০২৫) তুলনায় প্রতি গ্রামে প্রায় ৫০ টাকা মতো দাম কমেছে, যা বর্তমান পরিস্থিতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন।

এক নজরে দেখে নিন দেশের প্রধান শহরগুলিতে আজকের সোনার দাম (২৫ জুলাই, ২০২৫):

কলকাতায় সোনার দাম:

২২ ক্যারেট: প্রতি ১ গ্রামে ৯,২১০ টাকা

২৪ ক্যারেট: প্রতি ১ গ্রামে ১০,০৪৮ টাকা
(গতকাল ২২ ক্যারেটের দাম ছিল ৯,২৫৫ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ছিল ১০,০৯৭ টাকা)

চেন্নাইতে সোনার দাম:

২২ ক্যারেট: প্রতি ১ গ্রামে ৯,২১০ টাকা

২৪ ক্যারেট: প্রতি ১ গ্রামে ১০,০৪৮ টাকা

মুম্বইতে সোনার দাম:

২২ ক্যারেট: প্রতি ১ গ্রামে ৯,২১০ টাকা

২৪ ক্যারেট: প্রতি ১ গ্রামে ১০,০৪৮ টাকা

দিল্লিতে সোনার দাম:

২২ ক্যারেট: প্রতি ১ গ্রামে ৯,২২৫ টাকা

২৪ ক্যারেট: প্রতি ১ গ্রামে ১০,০৬৩ টাকা

বেঙ্গালুরুতে সোনার দাম:

২২ ক্যারেট: প্রতি ১ গ্রামে ৯,২১০ টাকা

২৪ ক্যারেট: প্রতি ১ গ্রামে ১০,০৪৮ টাকা

আমেদাবাদে সোনার দাম:

২২ ক্যারেট: প্রতি ১ গ্রামে ৯,২১৫ টাকা

২৪ ক্যারেট: প্রতি ১ গ্রামে ১০,০৫৩ টাকা

কেরালার সোনার দাম:

২২ ক্যারেট: প্রতি ১ গ্রামে ৯,২১০ টাকা

২৪ ক্যারেট: প্রতি ১ গ্রামে ১০,০৪৮ টাকা

বিশেষজ্ঞরা মনে করেন, যদিও সোনার দাম এখনও তুলনামূলকভাবে অনেকটাই বেশি, তবে আজকের এই পতন বাজারে কিছুটা ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। গত কয়েক বছরে যে হারে সোনার দাম বেড়েছে, তাতে অনেকেই অন্য বিনিয়োগের দিকে ঝুঁকছিলেন। আবার অনেকের মতে, দীর্ঘমেয়াদী বিবেচনায় সোনায় বিনিয়োগ এখনও লাভজনক। আজকের এই দাম কমার ঘটনা সেই বিনিয়োগকারীদের কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে।