‘সিডিতেই আছে সব প্রমাণ’, CBI এর যুক্তিতে বিপদ বাড়ল অনুব্রতর ! ফের কয়েকদিনের জেল হেফাজত

অসুস্থতার যুক্তি কাজে লাগল না আদালতে। ফের জেলে যেতে হচ্ছে বীরভূমের কেষ্টকে। ১৪ দিন জেলে থাকার পর বুধবার তাকে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু জেলে থাকা এখানেই শেষ নয়।
সওয়াল জবাবের পর অনুব্রত মণ্ডলকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

২১ সেপ্টেম্বর পর্যন্ত ফের জেলে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। এদিন আদালতের শুনানিতে CBI এর আইনজীবী কালীচরণ মিশ্র জানান , অনুব্রতকে যদি এখন জামিন দেওয়া হয় তাহলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। নিজের ক্ষমতার জোরে আবার তদন্তে বাধা সৃষ্টি করতে পারে অনুব্রত। আদালতে এদিন রভূম জেলার আইনজীবী অনুপম আঢ্য এবং আইনজীবী মলয় মুখোপাধ্যায় আসানসোল আদালতে উপস্থিত ছিলেন।

তারা দুজন অনুব্রতর জামিনের চেষ্টা করেন। কিন্তু দু’‌পক্ষের সওয়াল–জবাব পর বিচারক রাজেশ চক্রবর্তী ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ফের জেল হেফাজতের নির্দেশ দেন।ফের একবার অনুব্রতকে প্রভাবশালী বলেন CBI। আদালতে CBI জানায় , গরুর হাত থেকেই পাচার করে গরুকে বাংলাদেশে নিয়ে যাওয়া হতো। আর এই পুরো কাজটা হতো অনুব্রতর নির্দেশে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *