OMG! বয়স কম বলে বিয়ে না দেওয়ায় বাবার বুকে ছুরি মারল ছেলে

বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে ছুরিকাঘাতে বাবাকে হত্যা মামলায় ছেলে হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন এলাকা থেকে হেলালকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হেলাল ভাটিয়ারীর হাসনাবাদ গ্রামের বেলাল হোসেনের ছেলে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, বাবাকে হত্যার ঘটনায় হেলালকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ ঘটনায় মামলা করে তার পরিবার। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

হেলালের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ছেলের বয়স কম বলে এখনই বিয়ে করাতে রাজি ছিলেন না বাবা বেলাল হোসেন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে বাবার সঙ্গে হেলালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাত করেন তিনি। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে বেলাল হোসেন মারা যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *