বলিউডে পা রাখছেন সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোহমান শোল

সুস্মিতার সঙ্গে প্রেম আর তারপর ব্রেক-আপ নিয়ে এর আগেও খবরের শিরোনাম হয়েছেন রোহমান শল। এবার শিরোনামে এলেন নতুন কারণে। শিগগির বলিউডে ক্যারিয়ার শুরু করছেন তিনি। খবরটি নিজেই দিয়েছেন রোহমান শল।

কাশ্মীরের রোহমান শল গ্ল্যামার জগতে পা রেখেছেন প্রায় এক দশক আগে। মডেলিং করেছেন অনেক বছর। সব্যসাচী, মণীশ সহ নামী ডিজাইনারদের পোষাকে হেঁটেছেন তিনি। তবে পরিচিতি পেয়েছেন সুস্মিতার সঙ্গে প্রেম হওয়ার পরে। তাদের সম্পর্ক ভেঙে গেলেও দুজনের ব্যক্তিগত জীবন এখনও চর্চায়।

হিন্দুস্তান টাইমসকে রোহমান শল বলেন, ‘মডেলিং-এর পাশাপাশি অভিনয়ের প্রস্তাব পাই অনেক। তবে অভিনয় আমাকে টানেনি কখনো। তাই অনেক কাজ ফিরিয়েছি। কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে হয়। তাই এবার অভিনয়ে মন দিতে চাই।’

রোহমান আরও বলেন, ‘যেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি সেটার গল্প খুব সুন্দর। এর সাথে কাশ্মীরের যোগ আছে। এখানে আমি একজন কাশ্মীরির চরিত্রে অভিনয় করেছি। কাশ্মীরী ভাষায় প্রচুর কথা বলেছি।’

অভিনেতা জানান, ছবির নাম ঠিক হয়েছে, তবে তিনি জানাতে চান না এখনই। শিগগির কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *