OMG! পরকীয়া করার সন্দেহে তৃণমূলের নেতাকে তুমুল মারধর, ঘটনায় ছড়ালো উত্তেজনা

জয়নগরের চালতাবেড়িয়া অঞ্চলে সোমবার রাতে এক নাটকীয় ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতা মহেশ হালদারকে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন। তারপরই দু’জনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে জনতার রোষের মুখে পড়তে হয়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে খবর, বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার জয়নগর থানার অধীন চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উলুরদাঁড়ি গ্রামের বাসিন্দা মহেশ হালদার পঞ্চায়েত কনভেনর ছিলেন। তাঁর স্ত্রী সুপর্ণা হালদার তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। স্থানীয়রা জানিয়েছেন, পাশের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তাঁতিপাড়া এলাকায় গোপনে যেতেন মহেশ। সোমবার গভীর রাতে গ্রামবাসীরা তাঁকে এবং এক গৃহবধূকে একটি মাচায় আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আটক করেন এবং উত্তেজনার বশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করেন।
খবর পেয়ে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। এরপর তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রামবাসীদের তরফে দাবি, মহেশ দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক বজায় রাখছিলেন। যদিও তাঁকে সরাসরি ধরা যাচ্ছিল না। সোমবার রাতে প্রমাণসহ ধরা পড়ায় কেউ আর রেয়াত করেননি।
স্থানীয় বাসিন্দা প্রীতম মণ্ডল বলেন, “আমরা বহুদিন ধরেই সন্দেহ করছিলাম। কিন্তু এবার প্রমাণ হাতে আসতেই প্রতিবাদ করি।” অভিযোগ, মহেশ গ্রামবাসীদের টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নিতে চাইলে তারা তা প্রত্যাখ্যান করে।
তৃণমূল নেতা মহেশ হালদারের স্ত্রী সুপর্ণা হালদার সংবাদমাধ্যমে বলেন, “আমার স্বামীকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। তাঁকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনার পেছনে চক্রান্ত আছে।”
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার হওয়া মহেশ হালদার ও ওই গৃহবধূকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি, প্রকাশ্যে মারধরের ঘটনার জন্য পৃথক মামলা রুজু করেছে পুলিশ।
স্থানীয় রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, একাধিকবার বিতর্কে জড়ালেও কীভাবে তৃণমূল নেতার উপর কোনও শৃঙ্খলাবোধ আরোপ করা হয়নি? পঞ্চায়েত ভোটের আগে এমন ঘটনা শাসক দলের মাথাব্যথার কারণ হতে পারে বলেই মত রাজনৈতিক মহলের।
- Editor001
- "‘আরও দু'জন যোগ দেবেন!’-মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ের পর NPCI-কে নিয়ে বিরাট দাবি August 4, 2026
- "বিজেপির শক্ত ঘাঁটিতে ধস!"-কোন ৫ ভুলে হাতছাড়া হল বাঁকিপুর? ফাঁস আসল কারণ August 4, 2026
- ‘২০ জনই আছি, সংখ্যাটা বাড়তেও পারে!’ শুভেন্দুর সঙ্গে হাই-ভোল্টেজ বৈঠকের পরই বড় বিস্ফোরক দাবি August 4, 2026
- "শুভশ্রী নায়িকা, আর আইটেম ডান্সে আগুন ঝরাবেন ইধিকা! ‘দেশু ৭’ নিয়ে বিরাট ফাঁস তথ্য" August 4, 2026
- "হাসিনার ভার্চুয়াল ভাষণ ঠেকাতে ‘কাকুতি-মিনতি’ ঢাকার! মোদী সরকারের কড়া জবাবে বড় মোড়" August 4, 2026