প্রধানমন্ত্রীর পর, শেখ হাসিনার সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক

নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
মঙ্গলবার চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে তাঁদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুর খবরে এ কথা বলা হয়।
কংগ্রেসের জানায়, তাঁরা বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।
চার দিনের সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেছেন। যেখানে উভয় পক্ষ বাণিজ্য এবং নদীর পানি বণ্টন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছেন।
সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেন আদানি। এরপর এক টুইটার পোস্টে জানান, অচিরেই ঝাড়খন্ড রাজ্যে আদানি পাওয়ার লিমিটেডের ১.৬ গিগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে। এখান থেকে সরাসরি সঞ্চালন লাইনের মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রপ্তানি শুরু হবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে ভারতের অবকাঠামো ব্যবহারের লক্ষ্য রয়েছে, এর সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটি।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, এশিয়ার সেরা ধনকুবের আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, অবকাঠামো ও এনার্জি খাতে বিস্তৃত। তিনি শ্রীলঙ্কাতেও বিনিয়োগ করেছেন।