কবে, কোথায় বসছে সুনীল কন্যার বিয়ের আসর? জেনেনিন

তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড তারকা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুল। শুধু তাই নয়, শোনা যাচ্ছে তারা মুম্বাইয়ে লিভ ইন রিলেশনেও রয়েছেন।

কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসবেন আথিয়া-রাহুল জুটি? সেই নিয়েই চলছে নানান জল্পনা-কল্পনা।

গুঞ্জন উঠছে, আসছে ডিসেম্বর কিংবা জানুয়ারির শুরুতেই চার হাত এক হবে আথিয়া-রাহুলের। যদিও এ প্রসঙ্গে তাদের কিংবা তাদের পরিবারের তরফ থেকে এখনো চূড়ান্ত কোন ঘোষণা আসেনি। এর আগে সুনীল শেঠি জানিয়েছিলেন, ‘যেভাবে বাচ্চারা ঠিক করবে, সেভাবেই বিয়ে হবে। একদিনে তো আর বিয়ে হবে না!’

তবে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, ইতোমধ্যেই নাকি আথিয়া-রাহুল জুটির বিয়ের ভেন্যুও নির্ধারিত হয়ে গিয়েছে। দেশের বাহিরে কিংবা লাক্সারি কোন হোটেলে নয়। বরং দুজনে সাত পাকে বাঁধা পড়বেন সুনীল শেঠির খাণ্ডালার বাংলো ‘জাহান’ এ। ইতিমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো গিয়ে ঘুরেও দেখেছেন।

মূলত পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়েই হবে আথিয়া-রাহুলের বিয়ের সমস্ত অনুষ্ঠান। তাইতো জাঁকজমকের বাহুল্য চাইছেন না কেউই।

আথিয়া ও রাহুলকে প্রায়ই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায়। এমনকি ছুটির দিনগুলোতেও তারা পাশাপাশি থাকেন। তবে সম্পর্কের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি তাদের কাছ থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *