লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা, জেনেনিন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

ইসরায়েল সিরিয়ার সুইদা শহর এবং লেবাননের বাক্কা উপত্যকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত কয়েকদিন ধরে দ্রুজ সংখ্যাগুরু শহর সুইদায় দ্রুজ ও বেদুঈন জাতির মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছিল। এই সংঘর্ষ থামাতে সিরিয়ার সরকারি বাহিনী ট্যাংক সহ ভারী অস্ত্র নিয়ে শহরটিতে প্রবেশের চেষ্টা করলে ইসরায়েল তাদের লক্ষ্য করে হামলা চালায়। এতে বেশ কয়েকটি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়।

সুইদায় সিরীয় বাহিনীর ওপর ইসরায়েলি হামলা
আজ মঙ্গলবার (১৫ জুলাই) সিরীয় বাহিনী সুইদা শহরে প্রবেশ করার পর ইসরায়েল সেখানে আবারও হামলা চালিয়েছে। ইসরায়েল হুমকি দিয়েছে যে তারা দ্রুজদের কোনো ক্ষতি হতে দেবে না, তারা সিরীয় সেনাদের ওপর হামলা চালিয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা পরবর্তীতে জানিয়েছেন যে, দ্রুজ ও বেদুঈনরা যুদ্ধবিরতিতে পৌঁছেছে।

লেবাননের বাক্কা উপত্যকায় সিরিজ বোমা হামলা
অপরদিকে, লেবাননের বাক্কা উপত্যকায় ইসরায়েলি সেনারা সিরিজ বোমা হামলা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রেদওয়ান ফোর্সের সেনারা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছিল। এ কারণেই সেখানে হামলা চালানো হয়েছে। তিনি আরও হুমকি দিয়েছেন যে, যদি হিজবুল্লাহ আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করে, তাহলে পুনরায় হামলা চালানো হবে।