মাথায় আঘাত থেকে রক্তক্ষরণ, দেহে একাধিক আঘাত, জানা যায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান অটোপ্সি রিপোর্ট থেকে

টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি এবং তাঁর পারিবারিক বন্ধু জাহাঙ্গির পান্ডোলের মৃত্যুর কারণ জানা যায় অটোপ্সি রিপোর্ট থেকে। মৃত্যুর কারণ মাথা এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গুরুতর আঘাত। অটোপ্সি রিপোর্ট থেকে জানা যায় ,সাইরাসের মাথার অত্যন্ত গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই আঘাত থেকে ত্রিব্র রক্তক্ষরণ হয় বলে জানা যায়।পাশাপাশি তাঁর বুক, থাই ও ঘাড়েও একাধিক ফ্রাকচারের ছিন্ন পাওয়া যায়। জেজে হাসপাতালের চিকিৎসকদের মত, মানবদেহে অত্যন্ত বেশি ঝাঁকুনি ও ধাক্কার ফলে এই পরিণতি হতে পারে ৷

রবিবার গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে কার একসিডেন্টে প্রাণ হারান সাইরাস মিস্ত্রি। এই যাত্রায় তিনি এক ছিলেন না। তাঁর সঙ্গে ছিলেন পারিবারিক বন্ধু দুই পন্ডোলে ভাই, দারায়ুস এবং জাহাঙ্গির এবং দারায়ুসের স্ত্রী অনাহিতা ৷সেদিন তাদেরকে নিয়ে সাইরাস গিয়েছিলেন উড়ওয়াড়া এলাকায় পার্সি সম্প্রদায়ের প্রধান অগ্নিমন্দিরে। দারায়ুস ও জাহাঙ্গিরের বাবা দীনশ’ গত সপ্তাহে মারা গিয়েছিলেন তার আত্ত্বার শান্তি কামনায় এই প্রার্থনার আয়োজন করা হয়েছিল ৷

প্রার্থনা পর অগ্নিমন্দির থেকে ফেরার সময় গাড়ি চালাচ্ছিলেন দারিয়ুসের স্ত্রী অনাহিতা পন্ডোলে। তার পাশের সিটে বসে ছিলেন দারায়ুস। দু’জনেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পেছনের সিটে বসে থাকা সাইরাস এবং দারায়ুসের ভাই জাহাঙ্গির দুর্ঘনায় প্রাণ হারিয়েছেন।