‘যত বার ডাকবে, তত বার আসব!’ BJP কর্মী হত্যার মামলায় বারবার জেরা পরেশকে

টানা তিন ঘন্টা জেরার পর ছাড়া CBI অফিস থেকে ছাড়া পেল পরেশ পাল। BJP কর্মী অভিজিৎ সরকারকে হত্যার মামলায় ফের পরেশ পালকে তলফ করেছিল CBI। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতর থেকে বেরনোর সময় পরেশ পাল বলেন, ‘যত বার ডাকব, তত বার আসব৷’

এদিন বেলেঘাটার বিধায়ক সকাল সকাল পৌঁছে যায় CBI এর দফতরে। তার বিরুদ্ধে অভিযোগ ,2021 সালের 2 মে বিধান সভার নির্বাচনের ফল ঘোষণার দিন BJP কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় সরাসরি পরেশ পালকে দেয় করে মৃত BJP কর্মীর পরিবার।

জেরার পর CBI দফতর থেকে পরেশ বেরিয়ে বলেন, ‘বেলেঘাটার পুরোটাই তৃণমূলের৷ বিধায়ক, কাউন্সিলর সব আমাদের৷ ওরা (অভিজিৎ সরকারের পরিবার) বিজেপি করে, তাই কাউকে না কাউকে পার্টি করতেই হবে৷’

CBI সূত্র খবর ,প্রয়োজন হলে ফের পরেশকে ডাকা হতে পারে। প্রথমবার ১৮ মে পরেশকে CBI অফিসে ডাকা হয়েছিল। তার পর আজ ডাকা হয় তাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *