আধার কার্ডে নতুন কড়াকড়ি! জালিয়াতি রুখতে কঠোর হচ্ছে UIDAI, জেনেনিন শীঘ্রই

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র আধার কার্ডকে ঘিরে ক্রমবর্ধমান জালিয়াতি রুখতে এবার কোমর বেঁধে নেমেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক, এমনকি বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্যও আধার কার্ড তৈরির ক্ষেত্রে নতুন এবং কঠোর নিয়ম চালু হতে চলেছে। এর ফলে আধার পাওয়ার প্রক্রিয়া আরও সুরক্ষিত হবে এবং জালিয়াতির সুযোগ অনেকটাই কমে আসবে।
পরিচয় ও ঠিকানা প্রমাণের নতুন নিয়মাবলী
শোনা যাচ্ছে, এখন থেকে আধার কার্ড পেতে হলে আবেদনকারীদের আরও কিছু গুরুত্বপূর্ণ নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। সাধারণ পাসপোর্ট, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট বা দশম শ্রেণীর শংসাপত্রের মতো নথি যাচাই করে তবেই আধার প্রদান করা হবে। যারা নতুন আধার কার্ডের জন্য মুখিয়ে রয়েছেন, তাদের এই বড়সড় পরিবর্তনের সম্মুখীন হতে হবে।
মূলত জালিয়াতি রুখতে এবং বৈধ উপভোক্তাদের হাতেই আধার কার্ড পৌঁছে দিতে এই পরিবর্তন আনা হচ্ছে। ব্যাঙ্কিং ও অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয় কেওয়াইসি (KYC) পদ্ধতির মতোই আধার কার্ডেও অনুরূপ পরিবর্তন আসতে চলেছে।
প্রয়োজনীয় নথিপত্রের তালিকা
সূত্রের খবর, এবার থেকে আধার কার্ডের জন্য পরিচয় প্রমাণের স্বার্থে আবেদনকারীদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো নথির কপি জমা দিতে হতে পারে।
তেমনি ঠিকানার প্রমাণপত্র হিসেবে এবার থেকে জমির দলিল, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, ব্যাঙ্কের পাসবুক বা ভোটার কার্ড গৃহীত হবে। এর মাধ্যমে আধার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা আরও বাড়ানোই UIDAI-এর লক্ষ্য।
এই নতুন নিয়মগুলি কবে থেকে কার্যকর হবে, তা এখনও স্পষ্ট না হলেও, UIDAI দ্রুত এই পরিবর্তনগুলি বাস্তবায়নের পরিকল্পনা করছে। এই পদক্ষেপ ডিজিটাল পরিচয়পত্রের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।