বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কে এল রাহুল ও আথিয়া শেঠি

ভারতীয় জাতীয় দলের ওপেনিং ব্যাটার কে এল রাহুল তাঁর দীর্ঘদিনের বান্ধবী এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেঠিকে বিয়ে করতে যাচ্ছেন। আথিয়া বলিউডের শক্তিশালী অভিনেতা সুনীল শেঠির মেয়ে। ভারতীয় একটি গণমাধম্যের পক্ষ থেকে জানানো হয়েছে, খান্দালায় সুনীল শেঠির বাংলোতে বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। এর আগে, প্রবীণ তারকা সুনীল শেঠি মিডিয়ার সঙ্গে তাঁর কথোপকথনে মেয়ে আথিয়া এবং রাহুলের আসন্ন বিবাহের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

সুনীল শেঠি মুম্বাইয়ের কাছে খান্দালায় একটি জমকালো বাড়ির মালিক, যার নাম তিনি রেখেছেন ‘জাহান’। বাড়িটি সবুজের মাঝে একটি পাহাড়ের ওপর তৈরি করা হয়েছে। সেখানেই তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মেয়ের বিয়ের প্রসঙ্গে সুনীল শেঠি বলেন, ‘আমার মনে হয় বাচ্চারা যখন সিদ্ধান্ত নেবে, তখনই হবে বিয়ে। রাহুলের অনেক ব্যস্ত শিডিউল আছে। এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, সাউথ আফ্রিকা ট্যুর, অস্ট্রেলিয়া ট্যুর আছে। ব্যস্ততা শেষ হলেই বিয়ে হবে। ’

২০১৯ সালে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। প্রায় সময় শোনা যেত তারা একে অপরের সঙ্গে ডেট করছে। দীর্ঘদিন ধরেই জল্পনাকল্পনা চলছে যে এই যুগল শীঘ্রই যেকোনো সময় বিয়ে করার পরিকল্পনা করছে। অবশেষে সব জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। পারিবারিকভাবেই তারা বিয়ের পর্ব সেরে ফেলার জন্য প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *