স্বামীর অকালে মৃত্যুর কারণে , সংসার চালাতে মূর্তি গড়তে শুরু করেন ‘দশভুজা ‘ অর্পিতা

স্বামীর মৃত্যুর পর জীবন যাপন চালাতে স্বামীর পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন তিনি। দীর্ঘ ১০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রায়গঞ্জ এর কুমোরটুলির মৃৎশিল্পী অর্পিতা পাল। সংসারের সমস্ত কাজ ছেড়ে মূর্তি বানানোর কাজ চালিয়ে যাচ্ছেন ১০ বছর ধরে।

সামনে দূর্গা পূজা। তাই এখন ব্যস্ততার আছে কুমোরটুলির মৃৎশিল্পীরা। করণের কারণে বিগত দুই বছর পুজো কম হওয়ার কারণে ভাল উপার্জন করতে পারেনি মৃৎশিল্পীরা। তাই এবারের পুজোয় ভাল রোজগারের আসা রাখছেন রায়গঞ্জ এর কাঞ্চনপল্লীর কুমোরটুলির মৃৎশিল্পী অর্পিতা পাল।

চলিত কথা ,যে রাঁধে সে চুলও বাঁধে। রায়গঞ্জ এর কাঞ্চনপল্লীর কুমোরটুলির বাসিন্দা গণেশ পাল। তার সঙ্গে বিয়ে হয়েছিল অর্পিতার। বিয়ে হওয়ার কয়েক বছর পরেই কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায় গণেশ পাল। স্বামীর মিতুর পর দুই ছেলে -মেয়ের লালন -পালনের দায়িত্ব পরে যায় তার ওপর। বিয়ের পর পরেই স্বামীর সঙ্গে বসে মৃৎশিল্পীরা কাজ শিখেছিলেন অর্পিতা দেবী। পরে সেই অভিজ্ঞতাকে কাজে লাগান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *