ঘোষণা করা হল ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম, দ্বিতীয় হন ভারতীয় বংশোদ্ভূত

বরিস জনসনের পরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সি সামলাবেন লিজ ট্রাস। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস। দ্বিতীয় হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ঘোষণা করলেন স্যার গ্রাহাম ব্রেডি। তিনি ১৯২২ কমিটির প্রধান।

ঋষি সুনাক-এর পেছনে থাকার মূল কারণ হল, কনজারভেটিভ পার্টির বেশিরভাগ ব্রিটিশ সদস্যই নিজেদের দেশের একজন নাগরিককে প্রধানমন্ত্রী করতে চান। সুনাকের স্ত্রী অক্ষতার ব্রিটেনের নাগরিকত্ব নেই। এটাও একটা বড় কারণ।

ফলাফল ঘোষণার সময় ব্রিটেনের পার্লামেন্টে উপস্থিত ছিলেন কনজারভেটিভ পার্টির সব জনপ্রতিনিধি। প্রসঙ্গত, দলের মধ্যে ব্যাপক বিদ্রোহ হাওয়ায় কুর্সি ছাড়তে বাধ্য হচ্ছেন বরিস জনসন। ৩ বছরের শাসনকালে জনসনের সরকারের বিরুদ্ধে একাধিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।