SPORTS: ভারত-পাকিস্তান ফাইনাল, কতটা হওয়ার সম্ভাবনা? জেনেনিন সর্বশেষ বিশ্লেষণ

সুপার ফোরের খেলায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সে ম্যাচে ৫ উইকেটে হেরে যায় ভারত। সুপার ফোরের আরো দুই দল আফগানিস্তান ও শ্রীলংকা থাকলেও আরেকটি ‘সুপার সানডে’ দেখার প্রত্যাশা করছে ক্রিকেট বিশ্ব।

আগামী ১১ সেপ্টেম্বর ফাইনাল, সেখানেও ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে। সে স্বপ্নই দেখছে ক্রিকেটপ্রেমীরা।

এদিন পাকিস্তান সুপার ফোর জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলো। কিন্তু ভারত হেরে যাওয়ার পরও আশা শেষ হয়ে যায়নি। তারা কীভাবে ফাইনালে উঠতে পারে, কোন সমীকরণে যেতে হবে তাদের?

সুপার ফোরের শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। ১১ সেপ্টেম্বর মুখোমুখি হতে হলে তিন ম্যাচের অন্তত দুটি করে জিততে হবে ভারত-পাকিস্তানকে।

প্রথম ম্যাচ হেরে এই হিসাবে পিছিয়ে গেলো ভারত। রাউন্ড রবিন ফরম্যাটের সুপার ফোরের প্রথম ধাপ শেষে সমান দুটি করে পয়েন্ট শ্রীলংকা ও পাকিস্তানের।

কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় লংকানরা ০.৫৮৯ শীর্ষে আছে। আর পাকিস্তান আছে দুই নম্বরে ০.১২৬ রান রেট নিয়ে। শূন্য পয়েন্ট নিয়ে তিন ও চারে ভারত-আফগানিস্তান।

ভারত তাদের পরের ম্যাচ খেলবে ৬ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে। দুই দিন পর ৮ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ফাইনালে উঠতে হলে ভারতের সামনে একটাই পথ খোলা, জিততেই হবে বাকি দুটি ম্যাচ।

৭ সেপ্টেম্বর পাকিস্তান খেলবে শ্রীলংকার বিপক্ষে। আর ৯ সেপ্টেম্বর তাদের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।

অবশ্য ভারত দুটি ম্যাচ জিতলেও লংকানরা যদি তাদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারায় এবং আফগানিস্তান তাদের পরের দুটি ম্যাচই হেরে যায় তখন তিনটি দলের সমান ৪ পয়েন্ট হবে।

তখন নেট রান রেটের হিসাব আসবে, বর্তমানে যেখানে এগিয়ে শ্রীলংকা ও পাকিস্তান। তার মানে ফাইনালে খেলতে হলে ভারতকে যে কোনও একটি ম্যাচ বড় ব্যবধানে জিততেই হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *