Recipe: বাড়িতে সহজেই তৈরি করুন সুস্বাদু পান্তুয়া পিঠা,শিখেনিন পদ্ধতি

সুস্বাদু পান্তুয়া পিঠা। এটি তৈরি করতে সময় লাগে বেশ কম। স্বাদের পাশাপাশি এটি দেখতেও বেশ সুন্দর। তাইতো সবার কাছে প্রিয় মিষ্টি স্বাদের এই পিঠাটি। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ
তরল দুধ ১/২ লিটার
ময়দা ২ কাপ
চালের গুঁড়া ২ টেবিল চামচ
চিনি ১ কাপ
বেকিং পাউডার ১ চা চামচ,
লবণ এক চিমটি,
ডিম ২ টি
তেল পরিমাণ মতো (ডুবো তেলে ভাজার জন্য)

প্রণালি
একটি পাত্রে ১/২ লিটার পরিমাণ দুধ নিয়ে নিন। ময়দা, চালের গুঁড়া, চিনি, ১ টি ডিম বেকিং পাউডার ও লবন দুধের মধ্যে দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন।

এবার ফ্রাইপ্যানে অল্প-তেল দিয়ে ১ টি ডিম পোচ করে নিন। খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়। পিঠা ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন।

এখন পোচ করা ডিম নিয়ে মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে নিন। এবার মিশ্রণে ডুবানো ডিমটি গরম তেলে ছেড়ে দিন। এক পিঠ ভাজা হলে অন্য পিঠও ভাজুন। লাল করে ভাজতে হবে বাজে হলে আবারো মিশ্রণে ডুবিয়ে নিন দুই পাশ। এভাবে বারবার পিঠাটি ভাজতে থাকুন। মিশ্রণ শেষ না হওয়া পর্যন্ত এইরূপ করবেন। পিঠা বেশ বড় বড় হবে।

এবার পিঠা একটা বড় ডিশে নিয়ে ঠান্ডা করুন। তারপর ছুরি দিয়ে কেটে পরিবেশন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *