বেবি বাম্প নিয়েই করছেন ছোটাছুটি, এয়ারপোর্টে রণবীরের সঙ্গে লেন্সবন্দি আলিয়া

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দীর্ঘদিন প্রেম করার পর অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেছেন। কিছুদিন আগে এই অভিনেত্রী জানান, তিনি অন্তঃসত্ত্বা। এবার তার পোশাকেও পাওয়া গেলো সেই বার্তা।

আলিয়া-রণবীরের পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। শুক্রবার (২ সেপ্টেম্বর) হায়দরাবাদে সিনেমাটির প্রচারে গিয়েছিলেন এই জুটি। সেখানেই নজর কাড়লো আলিয়ার গোলাপি পোশাক। এই পোশাকের পেছনে ইংরেজিতে লেখা ‘বেবি অন বোর্ড’ অর্থাৎ সন্তান আসছে। এখানেই শেষ নয়, পোশাকের পুরো অংশ জুড়েই ইংরেজি অক্ষরে ‘লাভ’ লেখা রয়েছে। আলিয়ার এই ইউনিক স্টাইল নিমেষে ভাইরাল হয়েছে।

আর এবার রণবীর কাপুরের হাত ধরে হাসিমুখে কালিনা এয়ারপোর্টে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যেখানে একদম ঢিলেঢালা আরামদায়ক পোশাকে সকলের সামনে উপস্থিত হলেন রণবীর ঘরণী ।আলিয়ার পরনে ছিল সাদা টি-শার্ট আর ধূসর পাজামা।নো মেকাপ লুকেই সামনে এসেছেন তিনি। অন্যদিকে ধূসর রঙা টি-শার্ট আর সাদা প্যান্টে সঙ্গে ব্লু জ্যাকেট পরে রণবীর । আলিয়ার পরনে ছিল সাদা টি-শার্ট আর ধূসর পাজামা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *