দিদি যাঁদের নাম বলেছে তারা সকলেই জেলে যাবে : মেদিনীপুরের মিছিলে মন্তব্য দিলীপের

রবিবার মেদিনীপুরে নবান্ন অভিযানের প্রস্তুতিতে একটি মিছিলের আয়োজন করে BJP। মিছিলের শেষে CID তৎপরতার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ,CID কি এধরণের ঘটনা আগে জানত না। হটাৎ তাদের ঘুম ভাঙল। আসলে রাজীব কুমারের মতো এখানেও দৃষ্টি ঘুরানোর চেষ্টা চালানো হচ্ছে।

দিলীপ ঘোষ বলেন , TMC দলের নেতারা বুজতে পেরেছে দিদি যাদের নাম বলবে তাদের সবাই কে আটক করবে CBI ও ED। তখন TMC র নেতারা জেলের মধ্যে বসে বৈঠক করবেন। যারা দুর্নীতির সঙ্গে যুক্তি তারা কেউ ছাড়া পাবে না।
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে তাদের বউ বাচ্চারা জামা কাপড় নিয়ে জেলে দেখা করতে যাবে।

মদন মিত্রের প্রসঙ্গে দিলীপবাবু কটাক্ষ শুরে প্রশ্ন তোলেন ,’মদন মিত্র কি বেঁচে আছেন ? কোথায় আছেন তিনি ? এদিন দিলীপবাবু জজ্ঞী ধরা পড়ার প্রসঙ্গে ডায়মন্ডহারবার মডেল ও রাজ্য সরকারকে তিব্র সমালোচনা করেন ,
BJP -র এই মিছিল শুরু হয় জেলা অফিস থেকে এবং শেষ হয় কালেক্টরেড মোড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *