দ্রুত তল্লাশি CBI এর ,পর পর ৭ টি জায়গায় হানা ! বাদ পড়েনি বিধায়ক, চেয়ারম্যান -এর আত্মীয় বাড়ি

পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি গ্রেফতারের পর রাজুর চেনাপরিচিত বিভিন্ন জায়গায় পর পর হানা দিচ্ছে CBI । কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যানের হালিশহরের বাড়িতেও জিজ্ঞাসাবাদের জন্য CBI -এর একটি দল আজ তার বাড়িতে পৌঁছায়। এখানে থেমে থাকেনি CBI বিজাপুরের তৃণমূল বিধায়কের বাড়ি সহ হালিশহরের মঙ্গলদীপের বাড়িতেও হানা দেয় CBI এর আধিকারিকরা।সুবোধ অধকারীর ভাই কমল অধিকারীর বাড়িও CBI -এর হাত থেকে ছাড়া পায়নি।
জানা যায় , CBI এর একাধিক টীম রবিবার বিভিন্ন জায়গায় হানা দেয়। রাজু সাহানীকর গ্রেফতারির পর তার কাজ থেকে থাইল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায়। জেরায় রাজু বলেন , তার কাজ থেকে অনেক সুযোগ সুবিধা নিত সুবোধ অধিকারী জানিয়েছেন CBI আধিকারিকরা । সেই সূত্রই তার বাড়িতে হানা বলে মনে করা হচ্ছে। এদিকে, কাঁচরাপাড়া পুরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা সিংয়ের বাড়িতেও হানা দিয়েছে CBI।
জানা যায় , CBI এর তল্লাশি বাদ পড়েনি সুবোধ অধিকারীর পৈতৃক বাড়ি জেঠিয়ায় এবং রাজু সাহানির আত্মীয়দের বাড়িতেও। আজ মোট সাত জায়গায় তল্লাশি চালিয়েছে CBI।