ফের ধস দেবগিরিতে , আটকে পড়েছে বাংলা সহ আরও অনেক রাজ্যের পর্যটক !মৃত এক ট্রেকারের

ফের ধস নামল উত্তরাখণ্ডে। ধস নামলো যমুনোত্রী রোডে। ধসের কারণে যাতায়াতে ব্যাঘাত ঘটায় আটকে পড়েছে বহু পর্যটক। তার মধ্যে বেশ কিছু এ রাজ্যের বাসিন্দা। দ্রুত আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ শুরু করা হয়েছে। উদ্ধার করতে আসে উত্তরাখন্ড পুলিশের SDRF দল। জানা গিয়েছে , অন্য কোনো উপায় না থাকায় পায়ে হেঁটেই নামানো হচ্ছে পর্যটকদের। ধসের কারণে একজন ট্রেকারের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর ,উত্তরকাশি থেকে ট্রেকিং শুরু করার পর চিটকুলের অল্প দূরে ধস নেমে যায়,যার কারণে আটকে পরে একাধিক ট্রেকার।যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আর একজন গুরুতর আহত। আরো বেশকিছু লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা যায় , তারা খিমলোগা পাস দিয়ে উত্তরকাশী থেকে চিটকুলের দিকে যাচ্ছিলেন।

খিমলোগা পাসের কাছে ধসের কারণে একজন পাহাড় থেকে পরে যায়। কয়েকজনের হাতে ছোট লেগেছে। তাদের উদ্ধার করার জন্য উদ্বারকারী দল দ্রুত তল্লাশি চালাচ্ছে।উদ্ধার কাজে হয়েছে ITBP ,হোমগার্ড সহ স্থানীয় লোকজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *