Recipe: ছুটির দিনে পাতে থাক চিংড়ি পোলাও, শিখেনিন রান্নার পদ্ধতি

প্রতিদিন একই ধাঁচের রান্না খেতে নিশ্চয়ই ভালো লাগে না? তাই রান্নায় মাঝে মাঝে বৈচিত্র্য আনতে পারেন। তৈরি করতে পারেন একটু ব্যতিক্রম কোনো রেসিপি। আজ তবে শিখে নিন তেমনই একটি পদ নারিকেল দুধে চিংড়ি পোলাও তৈরির রেসিপি

উপকরণ:
বাসমতি চাল ২ কাপ
চিংড়ি ২ কাপ
তেল ও ঘি মিলিয়ে ১ কাপ
পেঁয়াজকুচি ১ কাপ
কাঁচামরিচ পেস্ট ১ চা চামচ
আদা পেস্ট ১ চা চামচ
রসুন পেস্ট ১ চা চামচ
পেঁয়াজ পেস্ট ২ টেবিল চামচ
এলাচ ৩টি
দারুচিনি ১ ইঞ্চি
পেস্তাবাদাম কুচি ১ টেবিল চামচ
কিশমিশ ৭-৮টি
নারিকেল দুধ ৪ কাপ
ঘন দুধ ২ টেবিল চামচ
জল ১ কাপ
চিনি ১ চিমটি
কাঁচামরিচ ৪-৫টি
লবণ স্বাদ মতো
কিছু পরিমাণ মটরশুঁটি।

প্রণালি:
চিংড়িগুলো পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচামরিচ পেস্ট এবং লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট। এবার অল্প তেল ও ঘি গরম করে মসলা মাখানো চিংড়ি দিয়ে দেবেন। একটু ভাজা ভাজা হলে এক কাপ নারিকেল দুধ দিয়ে কষান। ২টি এলাচ ও দারুচিনি দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে নামিয়ে রেখে দিন।

চাল ২০ মিনিট ভিজিয়ে রাখবেন। প্যানে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। এবার চাল দিয়ে ভাজবেন কিছুক্ষণ। আস্তে আস্তে এলাচ, দারুচিনি কিশমিশ সব দিয়ে দিন। চাল ভাজা হলে বাকি নারিকেল দুধ দিয়ে ঢেকে দেবেন। ফুটে উঠে জল কমে গেলে আঁচ কমিয়ে দমে রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *