বক্স অফিসে একের পর এক ফ্লপ সিনেমা, ব্যর্থতার দায় কপিলের ঘাড়ে চাপালেন অক্ষয় কুমার!

বলিউডের একের পর এক বড় বাজেটের তারকাবহুল ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। ‘বয়কট’ ট্রেন্ডের কবলে পড়ছে প্রতিটি ছবিই। কিছুদিন আগে মুক্তি পেয়েছিলো ‘শামশেরা’ ‘রক্ষা বন্ধন’।সেই সিনেমা গুলিও বক্সঅফিসে মুখ থুবড়ে পরে।তবে এদিকে একের পর এক ফ্লপ সিনেমা, ব্যর্থতার দায় কপিলের ঘাড়ে চাপালেন অক্ষয় কুমার! কিন্তু কেন?

আগামী ১০ সেপ্টেম্বর থেকে মুক্তি পেতে চলেছে ‘দ্যা কপিল শর্মা শো’। সম্প্রতি এই শোএর একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে কপিলের শো-এর নিময়িত অতিথি অক্ষয় কুমার।জানা যাচ্ছে, গত কয়েক মাস ধরে অক্ষয়ের ছবি ভাগ্য খুব খারাপ যাচ্ছে। ‘বচ্চন পাণ্ডে’,‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ প্রতিটি ছবি সুপার ফ্লপ। যদিও এমনটা কখনো ঘটতে দেখা যায় না। তবে এবার এই দুর্দশার জন্য কপিল শর্মাকে সরাসরি দায়ি করে বসলেন অক্ষয়।

প্রোমোতে দেখা গেল কপিল প্রশ্ন রাখছেন, ‘ দাদা প্রত্যেক জন্মদিনে আপনার বয়স কমছে কী করে?’ এই কথা শুনেই বিরক্তির সুরে আক্কি জবাব দেন, ‘এই লোকটা এত নজর লাগায় আমার সব বিষয়ে… আমার সিনেমায়, টাকা-পয়সায় সবেতে নজর, এখন দেখুন! আমার একটা ছবিও চলছে না’। অক্ষয়ের কথায় হাসিতে ফেটে পরে উপস্থিত থাকা সকলেই ।

 

View this post on Instagram

 

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *