মুক্তির আগে ‘ব্রহ্মাস্ত্রের নতুন ঝলক, প্রোমো দেখে প্রশংসা দর্শকদের

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১ শিবা’। অয়ন মুখার্জির হাত ধরে ভারতের প্রাচীন কিছু রহস্যের ওপর ভিত্তি করা কল্পকাহিনি রুপোলি পর্দায় দেখবে দর্শক। শনিবার ছবির নতুন ঝলক সামনে আনলেন প্রযোজক করণ জোহর। যা দেখে দর্শকদের মনে নতুন করে আগ্রহ তৈরি করেছে। প্রোমো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রশংসার বন্য বয়ে যাচ্ছে।

অয়নের ছবির নতুন ট্রেলারে ধরা পড়ল মারকাটারি অ্যাকশন। ‘ব্রহ্মাস্ত্র’-এর তিন নম্বর টুকরো খুঁজে পেতে মরিয়া খলনায়িকা মৌনি। এরজন্য ব্রহ্মা দেবের কাছে সহায়তা চাইছেন তিনি। অন্যদিকে শিবার গুরুজি (অমিতাভ বচ্চন) তাঁকে সচেতন করে যেন তেন প্রকারে শক্রুদের হাত থেকে রক্ষা করতে হবে ব্রহ্মাস্ত্রের তিন নম্বর অংশটি। অমিতাভ জোর দিয়ে বলেন, ‘সবকুছ জুড়া হুয়া হ্যায় অগ্নি কি ডোর সে’। আর রণবীর নিজেই অগ্নি অস্ত্র।

‘বনরাস্ত্র’ শাহরুখ-সহ নন্দিয়াস্ত্র, প্রভাস্ত্র, জলস্ত্র, পবনস্ত্র-এর ঝলক উঠে এসেছে নতুন ট্রেলারে। যদিও এখনও শাহরুখ খানের মুখ দেখালেন না করণ জোহর।

তিনটি পার্টে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র’, গত ৮ বছর ধরে এই ছবির উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এই ছবির সেটে রণবীর-আলিয়ার বন্ধুত্ব, তারপর প্রেম আর ছবির মুক্তির আগেই বিয়ে সেরেছেন ‘রালিয়া’। এখন দুই থেকে তিন হওয়ার পথে তাঁরা। এই ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়। বয়কট বিতর্ক এড়িয়ে ডুবতে বসা বলিউড ইন্ডাস্ট্রির হালে পানি দিতে সফল হবে এই ছবি? সেটাই এখন দেখবার!

পরিচালক আগেই জানিয়েছেন, ‘নতুন একটা সিনেমাটিক ইউনিভার্সের সূচনা হল- দ্য অস্ত্রাভার্স। আমার মনে হয় ব্রহ্মাস্ত্র এমন একটা ছবি যার জন্য প্রত্যেক ভারতীয় গর্ববোধ করবেন। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে আমাদের শিকড়, আমাদের ঐতিহ্যশালী সংস্কৃতির সঙ্গে টেকনোলজির যথাযথ মিশেল। এটা ভারতের ছবি, স্বপ্নের ছবি।’

হিন্দির পাশাপাশি আরও চার ভারতীয় ভাষা (তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম)-এ আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *