জাহিরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা ঘোষণা করতে চাইছেন সোনাক্ষী!

জাহির ইকবাল আর সোনাক্ষী সিনহার মধ্যে ঠিক কী চলছে? এ নিয়ে বলিপাড়ায় গুঞ্জন বহু দিনের। মুখ ফুটে দু’জনের কেউ না বললেও, কানাঘুষো শোনা যাচ্ছিল। বেশ কয়েক বছর ধরেই নাকি প্রেম করছেন জুটিতে। শুধু বন্ধু মোটেও নন। অবশ্য এবার নিজমুখেই তারা জানাবেন সে কথা, এমনটাই খবর।
কিছু দিন আগেই অভিনব এক মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন দু’জনে। সেই ভিডিও মুক্তি পেতে চলল। বলিউডের অন্দরের খবর, গানের মধ্যে দিয়েই নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করবেন সোনাক্ষী-জাহির। প্রকল্পের নাম ‘ব্লকবাস্টার জোডি’।

চলতি বছর সোনাক্ষীর জন্মদিনে জাহির একাধিক মজাদার মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন। যেখানে সোনাক্ষীকে দেখা যায় একেবারে হাসিখুশি, স্বচ্ছন্দ ভঙ্গিতে। বিমানের আসনে বসে খেয়ে চলেছিলেন তিনি। ক্যামেরা অন করতেই একমুখ খাবার! সেই নিয়ে হাসতে শুরু করেন অভিনেত্রী। অবশ্যই ভিডিওটি করছিলেন জাহির।

আগামী দিনে, ‘কভি ইদ কভি দিওয়ালি’-তে সালমানের সঙ্গে দেখা যাবে জাহিরকে।

আর সোনাক্ষীও শীঘ্রই একটি সিরিজ দিয়ে ওটিটি মঞ্চে পা রাখবেন। তাছাড়াও, অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহার ছেলে কুশ সিনহার প্রথম ছবিতেও কাজ করবেন দিদি সোনাক্ষী। নাম ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’। সেখানে মুখ্য চরিত্রে দেখা দেবেন সোনাক্ষী। নতুন সফরে একসঙ্গে পা রেখেছেন দুই ভাইবোন। সেই সঙ্গে ব্যক্তিগত জীবনেও নতুন মোড় অভিনেত্রীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *