আধার নাম্বারের সহজেই বাড়িতে বসে ব্যাঙ্ক ব্যালেন্স চেক , জেনে নিন উপায়

এবার থেকে ১২ সংখ্যার আধার নম্বর ব্যাবহার করে জেনে নিতে পারবেন ব্যাঙ্ক ব্যালান্স। সেই সব বৃদ্ধ মানুষের জন্য সু খবর যারা স্মার্ট ফোন ব্যাবহার করতে পারেন না। আজকের দিনে মোবাইল সব কাজ সহজ করে দিয়েছে। একটি ক্লিকের মাধ্যমে মোবাইল সব কাজ সম্ভব। একজন আমানতকারী ইন্টারনেট ব্যাঙ্কিং এর সাহায্যে সহজেই সব পরিষেবা পেয়ে যাবে। কিন্তু নেট ব্যাঙ্কিং -এর জালিয়াতির ভয়ে অনেকে তা চালু করে না। শুধুমাত্র আধার কার্ড ব্যাবহার করলেই নিজের ব্যাঙ্ক ব্যালান্স দেখতে পারা যাবে। জেনে নিন উপায় গুলো

বর্তমান ব্যাঙ্কিং ব্যবস্থায় KYC জন্য আধার কার্ড সংযোগ বাধ্যতামূলক।এই সুবিধার জন্য আপনার ফোন নম্বরের সঙ্গেও আধার সংযোগ করা বাধ্যতামূলক। প্যান কার্ডের সঙ্গেও আধার যুক্ত করতে হয়। এই আবহে ১২ সংখ্যার এই আধার নম্বর ব্যবহার করেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারেন আমানতকারী। যে বৃদ্ধ মানুষরা স্মার্ট ফোন ব্যবহার করতে পারেন না, তাঁদের জন্য এটা বড় সুবিধার।

এর জন্য আমানতকারীকে নিজের রেজিস্টার্ড ফোন থেকে *99*99*1# নম্বরে ফোন করতে হবে। এরপর আপনার কাছে ১২ সংখ্যার আধার নম্বর চাওয়া হবে। এরপর ভেরিফিকেশনের জন্য আবার আধার নম্বর দিতে হবে। এরপর আপনার সেই ফোন নম্বরে SMS -এর মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সের বিশদ বিবরণ চলে আসবে। ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *