কী হল হঠাৎ! হারিয়ে গেল অমিতাভ বচ্চনের গলার আওয়াজ, আর শোনা যাবে না….

হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন শুধু তাঁর অভিনয়ের জন্যই নন, বরং তাঁর গম্ভীর ব্যারিটোন কণ্ঠের জন্যও ভীষণভাবে পরিচিত। সেই কণ্ঠ ব্যবহার করে গত কয়েক বছর ধরেই ভারত সরকার সাইবার প্রতারণা নিয়ে দেশবাসীকে সতর্ক করত একটি রেকর্ড করা বার্তার মাধ্যমে। ফোন করলেই শোনা যেত তাঁর কণ্ঠে সতর্কবার্তা: “সাইবার প্রতারণা থেকে সাবধান হোন…”
তবে আজ, ২৬ জুন ২০২৫ থেকে আর সেই বার্তা শুনতে পাওয়া যাবে না। সরকার এই সচেতনতামূলক প্রচার অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই বার্তা ঘিরে সোশ্যাল মিডিয়ায় বহুবার ট্রোল হতে হয়েছে অমিতাভ বচ্চনকে। অনেকেই অভিযোগ করেছেন, ফোনের জরুরি মুহূর্তে বার্তাটি দীর্ঘ সময় ধরে চলে, যা সমস্যার সৃষ্টি করে। কেউ কেউ আবার সরাসরি কমেন্টে লিখেছেন,”ফোনে কথা বলা বন্ধ করুন!”
এই মন্তব্যের জবাবে অমিতাভ নিজেই কটাক্ষ করে লিখেছিলেন,”সরকারকে বলুন, ওঁরাই এমনটা করতে বলেছে।”
NDTV-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত সরকার আজ থেকে অমিতাভ বচ্চনের কণ্ঠে প্রচারিত সাইবার জালিয়াতি-বিরোধী বার্তাটি বন্ধ করে দিয়েছে। ফলে, এখন থেকে কেউ ফোন করলে আর শোনা যাবে না বিগ বি-র সেই চেনা কণ্ঠ।
এই প্রচার ছিল ডিজিটাল প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক রাখার একটি প্রয়াস। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বার্তাটি কিছুটা বিরক্তিকর ও অপ্রাসঙ্গিক হয়ে উঠেছিল বহু ব্যবহারকারীর কাছে।
ভারতীয় সিনেমার ‘শাহেনশাহ’-র কণ্ঠে ফোন সচেতনতার এই উদ্যোগ এক সময়ে অনেকের কাছেই গুরুত্বপূর্ণ ছিল। তবে সময় ও প্রেক্ষাপটের পরিবর্তনে তা আজ অবসানে পৌঁছল।