BigNews: বিশাল চাপে পড়লেন শুভেন্দু, গোপন ক্লিপ ফাঁস! বিস্ফোরক তথ্য দিলেন অভিষেক

সাড়ে ৬ ঘন্টা পরে সিজিও কম্পলেক্স থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিজিও কম্পলেক্স থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, ‘৮ মাস আগে পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা বলেছেন শুভেন্দু। তোমার কেস দেখে নেব বলে আশ্বাস দিয়েছেন। সঠিক সময়ে ফোন রেকর্ড প্রকাশ্যে আনব। আমি মিথ্যা বললে শুভেন্দু মানহানির মামলা করুন। আদালতে অডিও ক্লিপ জমা দেব। অডিও ক্লিপের ফরেনসিক পরীক্ষা হোক।’
উল্লেখ্য, এটা কয়লা কেলেঙ্কারি নয়, স্বরাষ্ট্রমন্ত্রক কেলেঙ্কারি। এরা অন্য একটি দলের নেতাকে পাপ্পু বলে। আসল পাপ্পু হল অমিত শাহ। ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন। বাড়ি থেকে তুলে নিয়ে যান। সিজিও কম্পলেক্স থেকে বেরিয়ে এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘মাথানত করতে হলে সাধারণ মানুষের কাছে করব, দিল্লির জল্লাদদের কাছে মাথানত করব না। নিজের ছেলেকে দেশপ্রেম শেখান, তারপর বাংলার মানুষকে শেখাবেন।’