সুশান্তকে ট্রিবিউট ডিআইডি-র, দেখেই চোখে জল অঙ্কিতা লোখাণ্ডের! অভিনেত্রীকে নিয়ে ট্রোল নেটিজেনদের

২০০৯ সালে শুরু হয়েছিল ‘পবিত্র রিস্তা’।যেখানে সুশান্ত সিং রাজপূত ও অঙ্কিতা লোখান্ডের অভিনয় নজর কেড়েছিলো দর্শকদের।মানব আর অর্চনার প্রেম নিয়েই ফুটে উঠেছিল গল্প। সেই সময় একে-অপরকে মন দেন সুশান্ত ও অঙ্কিতা । একসঙ্গেই থাকতেন তারা। যদিও ২০১৬ সালে পথ বিচ্ছেদ হয়ে যায় তাদের।

সম্প্রতি প্রোমোতে দেখা যাচ্ছে সুশান্তকে দেওয়া ট্রিবিউট দেখে চোখের জল আর ধরে রাখতে পারেননি অঙ্কিতা লোখান্ডে । ডিআইডি সুপার মমস-এর আসছে এপিসোড হতে চলেছে পবিত্র রিস্তা স্পেশ্যাল। যেখানে ‘সম্পর্ক’ই হবে নাচের থিম।যা দেখেই চোখে জল চলে আসে অঙ্কিতা লোখান্ডের। সেই সঙ্গে বলে ওঠেন, ‘ও খুব ভালো বন্ধু ছিল… সব কিছু ছিল। ও যেখানেই আছে খুব ভালো আছে আমি নিশ্চিত। ভগবান ওর ভালো করুক।’

অন্যদিকে উষা (যিনি অনস্ক্রিন সুশান্তের মা হয়েছিলেন)-ও নিজের চোখের জল মুছছেন। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এক ভক্ত লিখলেন, ‘আমরা তোমায় ভালোবাসি সুশান্ত। এখনও মিস করি।’ অপরজন লিখলেন, ‘এটা সত্যিই কাঁদিয়ে দিল’। এমনকি এক ভক্ত লিখলেন, ‘যদি সত্যি সুশান্তের প্রতি এত ভালোবাসা থাকে তবে ওকে ন্যায় দেওয়ানোর ব্যবস্থা করুন। এসব করে কী হবে!’

কেউ আবার অঙ্কিতাকে কটাক্ষ করে বলেছেন, ‘সেই যবে থেকে ছেলেটা মরে গেছে অঙ্কিতা নাটক করে চলেছে। বিয়ে করল, সারাদিন বরকে চিপকে ঘুরে বেরায়। আর সুযোগ পেলেই সুশান্তের নাম নিয়ে একটু কেঁদে সমবেদনা পেতে চায়। এমনিতে তো ওকে কেউ ডাকে না আজকাল।’

 

View this post on Instagram

 

A post shared by ZEE TV (@zeetv)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *