বড় জয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল
September 2, 2022

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত জানাল, ২৬৯ জনের চাকরি বাতিলের রায় বহাল থাকবে। মামলার তদন্ত করবে সিবিআই।
কিন্তু সময় সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নিদেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশও বহাল রাখল হাইকোর্ট।
এমনিতেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একাধিক মামলায় তদন্ত করছে সিবিআই। এরই মধ্যে উল্লেখযোগ্য হল প্রাথমিক শিক্ষার মামলা। যেখানে তিনি রায় দিয়েছেন, কর্মরত শিক্ষকদের নিয়োগের তথ্য ফরেন্সিক তদন্ত করা, সেই রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।