OMG! আগ্নেয়াস্ত্র, নেশার সামগ্রী সহ গ্রেফতার ৬ যুবক, যোগসূত্র মুর্শিদাবাদের সঙ্গে!

মুর্শিদাবাদের অশান্তির ছকের সঙ্গে মিলিয়ে অশোকনগরে আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলো। মঙ্গলবার, ১০ জুন ভোররাতে অশোকনগর দিঘিরহাট কচুয়া রোডের মেনা মাঠ এলাকায় পুলিশি নাকা চেকিংয়ের সময় একটি প্রাইভেট গাড়ি থেকে তিনটি পাইপগান, চার রাউন্ড গুলি এবং ৩১ কেজি নেশার সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আন্তঃরাজ্য দুষ্কৃতী সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভোররাতে নাকা চেকিং চলার সময় একটি প্রাইভেট গাড়ি দেখে সন্দেহ হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির ভেতর থেকে একটি বস্তা উদ্ধার হয়, যার মধ্যে ছিল বিপুল পরিমাণ ৩১ কেজি নেশার সামগ্রী। গাড়িতে থাকা ছয়জনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে দু’টি পাইপগান এবং চার রাউন্ড গুলি পাওয়া যায়।

পাশাপাশি, আরেকটি পৃথক অভিযানে অশোকনগর নৈহাটি রোডের হিজলিয়া এলাকা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আরেকটি পাইপগান উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোররাতে মোট সাতজনকে গ্রেফতার করেছে অশোকনগর থানা।

গ্রেফতারকৃতদের পরিচয় ও আইনি প্রক্রিয়া:

নেশার সামগ্রী পাচারকারী ছয়জনকে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পেশ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন:

সৈয়দ শহিদুল ইসলাম (ডায়মন্ড হারবার)
আব্দুল বারিখ খান (ডায়মন্ড হারবার)
রফিক আলী শেখ (ডায়মন্ড হারবার)
গুলজার মোহাম্মদ (তিলজলা থানা এলাকা)
দীনবন্ধু মন্ডল (অশোকনগর থানা এলাকা)
রুস্তম খান (বিহার)

এছাড়াও, পৃথক ঘটনায় গ্রেফতার হওয়া অসীম কুমার দাস (অশোকনগর থানা এলাকা) নামের আরেক অভিযুক্তকে আট দিনের পুলিশ হেফাজত চেয়ে মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করেছে পুলিশ।

এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার অশোকনগরে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষ করে, ভিন রাজ্যের দুষ্কৃতীর উপস্থিতি এবং মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির সঙ্গে এর যোগসূত্র নিয়ে তদন্তকারীরা বিশদ অনুসন্ধান চালাচ্ছেন। এই ঘটনাটি উত্তর ২৪ পরগনার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।