BigNews: আসানসোল থেকে বিধাননগর আদালতে আনা হল অনুব্রত মণ্ডলকে

অনুব্রত মণ্ডল গরুপাচার কাণ্ডে অভিযুক্ত হয়ে এখন রয়েছেন জেল হেফাজতে। এই মুহূর্তে বীরভূম রয়েছে অনুব্রতহীন। ২০১১ সালের মঙ্গলকোট বিস্ফোরক মামলার শুনানি উপলক্ষ্যে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে।
বৃহস্পতিবার সকালে আসানসোল জেল থেকে রওনা দেয় বীরভূমের তৃণমূল সভাপতির কনভয়। জেল থেকে বেরোনোর সময় অনুব্রত মন্ডল জানায়, তাঁর শরীর ভালো নেই। আগামী বছরের পঞ্চায়েত ভোট ‘ব্যাপক’ হবে বলেও মন্তব্য করেন জেলবন্দি কেষ্ট মন্ডল।
উল্লেখ্য, এবার পঞ্চায়েত ভোট নিয়ে অনুব্রত মন্ডলের বিস্ফোরক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
আসানসোল জেল থেকে বিধাননগর আদালতে যাওয়ার পথে বীরভূমের তৃণমূল সভাপতি বললেন, ‘ব্যাপক হবে পঞ্চায়েত ভোট’। কর্মীদের তৃণমূলের হয়ে কাজ করার বার্তা দিলেন তিনি। বিরোধীদের প্রশ্ন হচ্ছে, তবে কি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলের ভেতর বসেই ভোট কন্ট্রোল করার পরিকল্পনা করছেন অনুব্রত ?