উদ্বেগ বাড়াচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় মৃত্যু ৭! এর নতুন উপসর্গগুলি কী কী? জেনেনিন

ভারতে করোনা সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪,৩০২-এ পৌঁছে দিয়েছে। এই বৃদ্ধি স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭, মহারাষ্ট্রে সর্বাধিক
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল মহারাষ্ট্রেই ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাটেও একজন করে রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৪-এ এসে দাঁড়িয়েছে।
আক্রান্তের শীর্ষে দিল্লি ও গুজরাট, পশ্চিমবঙ্গে ৬০ জন
গত একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে দিল্লি ও গুজরাট থেকে, যেখানে নতুন করে ৬৪ জন করে সংক্রমিত হয়েছেন। উত্তর প্রদেশে ৬৩ জন এবং পশ্চিমবঙ্গে ৬০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা এখনও কেরলে। সে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে মক ড্রিল চালানোর নির্দেশ দিয়েছে, যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির ইঙ্গিত দেয়।
নতুন উপসর্গগুলি কী কী?
স্বাস্থ্য মন্ত্রকের তরফে এবারের সংক্রমণে কিছু নির্দিষ্ট উপসর্গের ওপর নজর রাখতে বলা হয়েছে। এগুলি হল:
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে:
শ্বাসকষ্ট
বুকে ব্যথা
ঝিঁমুনি ভাব
রক্তচাপ কম
কাশির সঙ্গে রক্তপাত
হাত বা ত্বক নীল হয়ে যাওয়া
শিশুদের ক্ষেত্রে:
ঝিঁমুনি
টানা জ্বর থাকা
খেতে সমস্যা
শ্বাসকষ্ট
স্বাস্থ্য মন্ত্রক সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।