ইতিহাসের আজকের দিনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা (১ সেপ্টেম্বর)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

খ্রিস্টপূর্ব ৫৫০৯ – বাইজেন্টাইন সাম্রাজ্যের হিসেব মতে বিশ্ব সৃষ্টি হয়েছিল।
১১৭৪ – ইতালীর পিসা শহরে বিখ্যাত পিসার হেলান টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়।
১৮৫৩ – উত্তমাশা অন্তরীন থেকে পৃথিবীর প্রথম ত্রিকোণ ডাকটিকিট ইস্যু করা হয়।
১৯০৫ – ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।
১৯১৪ – রাশিয়ার সেন্ট. পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড়।
১৯২৩ – জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লক্ষ লোক নিহত হয়।
১৯২৮ – আলবেনিয়া রাজ্যে পরিণত হয়।
১৯৩৯ – জার্মানীর সেনারা পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
১৯৬১ – সাবেক ইউগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ২৫টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে জোট নিরপেক্ষ দেশগুলোর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৬৯ – সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কর্ণেল গাদ্দাফি লিবিয়ার ক্ষমতা দখল করেন।
১৯৭৮ – বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল” বা বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন।
১৯৮৫ – ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার।
১৯৯১ – উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯২ – জাকার্তায় দশম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০০৪ – রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষদের অপহরণ করে।

আজ যাদের জন্মদিন:

১৮৫৬- সার্গেই উইনোগার্ডস্কি রুশ অণুজীব বিজ্ঞানী।
১৮৭৭ – নোবেলজয়ী (১৯২২) ইংরেজ রসায়নবিদ ফ্র্যান্সিস অ্যাস্টন।
১৮৮৪- হেনরী ফোরেল, সুইজারল্যান্ডীয় এন্টোমলজিস্ট।
১৯১৪ – লেখিকা মৈত্রেয়ী দেবী।
১৯১৮ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
১৯৩৫ – বাংলাদেশি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।
১৯৭১ – হাকান শুকুর, তুর্কি ফুটবলার যিনি স্ট্রাইকার অবস্থানে খেলেন।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা:

১১৫৯ – পোপ চতুর্থ অ্যাড্রেইন
১৫৫৭ – জ্যাকস কার্টিয়ার, ফরাসি অভিযাত্রী। তাকে কানাডার অন্যতম আবিস্কারক মনে করা হয়।
১৫৭৪ – গুরু অমর দাস তৃতীয়।
১৫৮১ – গুরু অমর দাস চতুর্থ।
১৬৪৪ – ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস (৭২ বছর বয়স)।
১৬৪৮ – মারাঁ মের্সেন, ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
১৬৮৭ – হেনরি মুর, ইংরেজ দার্শনিক।
১৭১৫ – চতুর্দশ লুইস ফ্রান্সের রাজা।
১৯৫০ – ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
১৯৭০ – নোবেলজয়ী [১৯৫২] ফরাসি সাহিত্যিক ফ্রাঁসোয়া মরিয়াক।
১৯৮২ – মার্কিন গনিতবিদ হার্সেল কুরি।
২০০৪ – সিরিয়ার গ্রান্ড মুফতি আহমেদ কুফতা।

দিবস:

জ্ঞান দিবস (রাশিয়া)
বিদ্রোহ দিবস (লিবিয়া)
শিক্ষক দিবস (সিংগাপুর)
স্বাধীনতা দিবস (উজবেকিস্তান)
সংবিধান দিবস (স্লোভাকিয়া)
ইস্টার্ন অর্থোডক্স চার্চে এই দিনে বছর শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *