রিলস বানাতে গিয়ে জুটল ট্রেনের ধাক্কা! ছিটকে গিয়ে পড়ল পাথরের মধ্যে, ভাইরাল ভিডিও

বর্তমান প্রজন্মের রক্তে যেন মিশে গেছে রিলসের ভাইরাস। লাইক, কমেন্ট আর শেয়ারের নেশায় তারা তুচ্ছ করে প্রাণের মায়া। এবার তেমনই এক হাড়হিম করা দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক রেললাইনের ধার ঘেঁষে হেঁটে চলেছেন আপন খেয়ালে। আর ঠিক তখনই, পিছন থেকে মৃত্যুদূতের মতো ছুটে আসছে একটি ট্রেন। নিমেষের ভুল, আর বিকট ধাক্কা! ছিটকে গেলেন সেই তরুণ।
रिल बना रहा था लेने के देने पड़ गए
बच गया नहीं तो जान चली जाती pic.twitter.com/48CUOYlQAv— parvej shah (@parvejshah14798) May 31, 2025
কিন্তু অবিশ্বাস্য! মাথায় আঘাত লাগা সত্ত্বেও, তিনি দিব্যি উঠে দাঁড়ালেন! ‘পরভেজ শাহ’ নামক এক এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা এই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যদিও এই ভয়ঙ্কর ঘটনাটি কবে আর কোথায় ঘটেছে, তা এখনও রহস্যের চাদরে ঢাকা। রিল বানানোর এই বিপজ্জনক শখের পরিণতি সেই যুবকের জীবনে কী ডেকে এনেছে, তাও অজানা।
তবে সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ তীব্র ভাষায় নিন্দা করছেন ওই যুবকের কাণ্ডজ্ঞানহীনতাকে। কেন রেল কর্তৃপক্ষ এমন বিপজ্জনক কার্যকলাপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় না, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। কেউ আবার জানতে চেয়েছেন, রেললাইনের ধারে কেন পর্যাপ্ত পুলিশি নজরদারি থাকে না?
তবে সবথেকে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন সেইসব নেটিজেন, যারা বর্তমান প্রজন্মের রিলসের প্রতি এই অন্ধ আসক্তি দেখে স্তম্ভিত। লাইকের মোহে জীবনের ঝুঁকি নেওয়ার এই প্রবণতা যেন এক গভীর সামাজিক ব্যাধির ইঙ্গিত দিচ্ছে। ট্রেনের ধাক্কাও কি ভাঙতে পারবে এই রিলসের নেশা? উত্তর সময়ের হাতে।