সোনার মান যাচাই করুন ঘরে বসেই! আপনাকে ঠকাচ্ছে কিনা জেনেনিন সহজেই

সোনার দাম যখন আকাশ ছুঁয়েছে, তখন কেনার আগে তার গুণমান নিয়ে নিশ্চিত হওয়াটা বুদ্ধিমানের কাজ। মধ্যবিত্তের জন্য সোনা শুধু অলঙ্কার নয়, এক মূল্যবান বিনিয়োগও বটে। তাই খাঁটি সোনা কিনলে ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়া যায়। আর এই ভেজাল সোনার যুগে, হলমার্কিংয়ের নিয়মাবলী ক্রেতাদের কিছুটা হলেও আশ্বস্ত করে।

কিন্তু আপনি কি জানেন, আপনার হাতের মুঠোয় থাকা ফোনটি দিয়েই খুব সহজে সোনার মান পরীক্ষা করা সম্ভব?

হ্যাঁ, BIS কেয়ার অ্যাপটি ডাউনলোড করুন। এরপর আপনার কেনা সোনার গয়নার HUID নম্বরটি স্ক্যান করুন অথবা অ্যাপে সরাসরি লিখুন।

এই HUID নম্বরটি লিখলেই আপনি জুয়েলারের বিস্তারিত তথ্য, তাঁর রেজিস্ট্রেশন নম্বর, সোনার বিশুদ্ধতা, গয়নার ধরন এবং হলমার্কিং কেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। মনে রাখবেন, ৬-সংখ্যার HUID হল সোনার বিশুদ্ধতার গ্যারান্টি এবং এটি ভবিষ্যতের ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করে।

১৮, ২২ কিংবা ২০ ক্যারেটের সোনা কেনার সময় অবশ্যই ‘হলমার্ক’ দেখে নেবেন। হলমার্কযুক্ত সোনায় BIS-এর লোগো, ক্যারেট, সূক্ষ্মতা এবং ৬-সংখ্যার HUID অবশ্যই খঁুজুন। প্রতিটি হলমার্ক করা গয়নার একটি নিজস্ব HUID নম্বর থাকে। একটি জরুরি কথা, ৩১ মার্চ, ২০২৩-এর পর থেকে ৬-সংখ্যার HUID ছাড়া হলমার্ক করা সোনা বিক্রি করা নিষিদ্ধ।

যদি হলমার্ক করা গয়নার মানে কোনওরকম গরমিল খুঁজে পান, তাহলে অবশ্যই অভিযোগ জানান এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন। হলমার্ক করা গয়নার বিশুদ্ধতা কম প্রমাণিত হলে, আপনি আপনার টাকা ফেরতও পেতে পারেন।

তাই, পরেরবার সোনা কেনার সময় নিশ্চিত হন, আপনি খাঁটি জিনিসটিই পাচ্ছেন। গুণমান যাচাই করা সবসময়ই বুদ্ধিমানের কাজ! আপনার সামান্য সচেতনতাই বাঁচাতে পারে বড় ক্ষতি।