“প্যান্ট থেকে কিছু একটা বের করছে এবং তারপর দেখা হস্তমৈথুন….” মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করলেন সুরভিন চাওলা

অভিনেত্রী সুরভিন চাওলা সম্প্রতি তাঁর নতুন কোর্টরুম ড্রামা ওয়েব সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস ৪’-এর প্রচারে এসে তাঁর জীবনের কিছু মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অনেকেই হতবাক হয়েছেন। শৈশবে শ্লীলতাহানির শিকার হওয়া থেকে শুরু করে কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা – নির্ভয়ে সব কথা বলেছেন সুরভিন।
সুরভিন জানান, নবম শ্রেণিতে পড়ার সময় তাঁর সঙ্গে একটি খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তিনি বলেন, “আমি আমার বাড়ির বাইরে খেলছিলাম যখন এক ব্যক্তি সাইকেলে করে সেখানে আসে। আমার খুব ভালো করে মনে আছে। সে আমাকে তার কাছে ডাকল। আমি তার দিকে এগিয়ে যেতে যেতেই দেখি সে তার প্যান্ট থেকে কিছু একটা বের করছে এবং তারপর সাইকেলে বসেই হস্তমৈথুন শুরু করে। আমি ইউ-টার্ন নিয়ে দৌড় দিলাম বাসায়। যদিও ওই বয়সে আমি বুঝতে পারিনি, সে কী করছিল। আমি কেবল অদ্ভুত কিছু অনুভব করছিলাম, তাই আমি তার কাছে যাইনি।”
সুরভিন আরও বলেন যে, ঘটনাটি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। অভিনেত্রী জানান, এই ধরনের ঘটনা মেয়েদের মনে ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করে। তারা তখন বুঝতে পারে না, তবে এটি মনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে যায়।
নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতাও এই সাক্ষাৎকারে ভাগ করে নেন সুরভিন। তিনি বলেন, “মুম্বইয়ের ভেরা দেশাই রোডে একজন পরিচালকের সঙ্গে আমার বৈঠক হয়েছিল। আমরা পেশাদারভাবে কথা বলেছি, এমনকি আমি আমার স্বামীর সম্পর্কেও কথা বলেছিলাম, কারণ আমি তখন বিবাহিত ছিলাম। মিটিং শেষ হয়ে গেল এবং আমি চলে যাচ্ছিলাম, তখন পরিচালক আমাকে গেট অবধি ছাড়তে এসেছিলেন। আমি বিদায় নিতে যাব, সেই সময় সে নিচু হয়ে আমাকে চুমু খাওয়ার চেষ্টা করে। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম।”
সুরভিন দৃঢ়ভাবে বলেন, “অনেকেই মনে করে যে, কাজ পেতে আপনি সব কিছুর মধ্য দিয়ে যেতে রাজি হবেন। তবে এটি খুব ভুল।” তিনি জানান, এখন সময় এসেছে ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া এই শোষণের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার। তাঁর মতে, মেয়েদের সাহসের সঙ্গে এগিয়ে আসা উচিত এবং এই জাতীয় লোকদের মুখোশ খুলে দেওয়া উচিত, তা সে যত বড় নামই হোক না কেন! সুরভিনের এই সাহসী বক্তব্য বলিউডের অন্ধকার দিক নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।