সুরাপ্রেমীদের জন্য সুখবর! সস্তা হচ্ছে বিলেতি স্কচ-হুইস্কি? জানুন এখনই

ব্রিটেন এবং ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) স্বাক্ষরিত হওয়ার পর এবার বিলেতি মদের উপর থেকে শুল্ক অনেকটাই কমানো হয়েছে। এর ফলে ব্রিটেন থেকে আসা মদের আমদানি খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে (liquor price in India state wise)।
ফ্রান্সের জনপ্রিয় স্কচ এবং হুইস্কি প্রস্তুতকারক সংস্থা পেরনড রিকার্ডের ভারতীয় শাখা পেরনড রিকার্ড ইন্ডিয়ার (পিআরআই) এক মুখপাত্র জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতের খুচরো বাজারে স্কচ এবং হুইস্কির দাম কমতে চলেছে (liquor prices drop)।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ভারত ও ব্রিটেনের মধ্যে এই মুক্ত বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এতদিন ব্রিটেন থেকে যে সমস্ত হুইস্কি ভারতে আমদানি করা হত, তার উপর ১৫০ শতাংশ পর্যন্ত কর নেওয়া হত। কিন্তু এফটিএ চুক্তির পর সেই করের পরিমাণ কমিয়ে ৭৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
পিআরআই-এর মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “এফটিএ স্বাক্ষরিত হওয়ার ফলে উন্নত মানের স্কচ এবং হুইস্কিগুলির দাম প্রতিযোগিতামূলক হবে। কারণ আমদানি শুল্ক অনেকটাই কমেছে। ফলে, বেশিরভাগ রাজ্যেই খুচরো বাজারে এই মদের দাম কমতে চলেছে।”
পিআরআই মনে করছে, এই পদক্ষেপ ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ের জন্যই ইতিবাচক হবে। শুল্ক কমে যাওয়ায় ব্রিটেন থেকে আমদানিকৃত স্কচ হুইস্কির দাম সাধারণ মানুষের সাধ্যের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছেন কর্তৃপক্ষ। আরও বেশি সংখ্যক মানুষ যাতে এই মদ কিনতে পারেন, সেই কথা মাথায় রেখেই প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা হচ্ছে বলে খবর।