‘কিসি কা ভাই, কিসি কা জান’ সিনেমার সালমান খানের নতুন লুক প্রকাশ্যে

৩৪ বছর আগে ২৬ আগস্ট মুক্তি পেয়েছিল সালমান খানের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’। ছবিতে সেকেন্ড লিড ছিলেন অভিনেতা। তবে মুগ্ধ করেছিলেন দর্শকদের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। শুক্রবার ক্যারিয়ারের ৩৪ বছর পূর্তিতে অভিনেতা প্রকাশ করেছেন ‘কিসি কা ভাই, কিসি কা জান’র লুক।

ভক্তদের উদ্দেশে দেয়া ভিডিও বার্তায় সালমান লিখেছেন, ‘৩৪ বছর আগের সময়টাও এখন ছিল, আর ৩৪ বছর পরের সময়টাও এখন। আমার যাত্রা শুরু হয়েছিল শূন্য থেকে। আমি দুটি শব্দে বিশ্বাস করি- এখন আর এখানে।’ তখনও আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, এখনও আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। সত্যি আমি মন থেকেই মুগ্ধ।’

এই ভিডিওতে সালমানের বার্তার পরে সামনে আসে নতুন লুকের ছবি। লম্বা চুল, দাড়ি-গোঁফ, চোখে সানগ্লাসে একেবারেই অন্যরকম লাগছে অভিনেতাকে। সালমান আনুষ্ঠানিক ভাবে জানান, এই লুক ‘কিসি কা ভাই, কিসি কা জান’ ছবির।

‘কিসি কা ভাই, কিসি কা জান’ ছবিটি প্রথমে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামে পরিচিত ছিল। এরপরে শোনা গিয়েছিল ছবির নাম হবে ‘ভাইজান’। অবশেষে জানা গেল চূড়ান্ত নাম।

এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। চলতি বছরের শেষে মুক্তি পাবে এই ছবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *