‘আমার মনে হতো, মেয়েরা এলিয়েন প্রজাতির’ : বিজয় দেবরকোন্ডা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আলোচনায় উঠে এসেছেন।
ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়েও বহুবার আলোচিত হয়েছেন। বেশ কিছুদিন ধরে প্রেম-বিয়ে নিয়ে টানা খবরের শিরোনাম হচ্ছেন এই নায়ক।

এবার মেয়েদের নিয়ে বিস্ময়কর তথ্য দিয়ে আলোচনার জন্ম দিলেন বিজয়। ১৮ বছর বয়স পর্যন্ত মেয়েদের দেখে ভয় পেতেন এই নায়ক। বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপকালে বিজয় বলেন, ‘১৮ বছর বয়স পর্যন্ত মেয়েদের দেখে ভয় পেতাম; মেয়েদের চোখে চোখ রেখে কথা বলার সুযোগ ছিল না।’

বিষয়টি ব্যাখ্যা করে বিজয় বলেন, ‘আমি বয়েস স্কুলের বোর্ডিংয়ে বেড়ে উঠেছি। আমি ভাবতাম, মেয়েরা অন্যরকম। আমার মনে হতো, মেয়েরা এলিয়েন প্রজাতির।’

বিজয় দেবরকোন্ডা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। গত ২৫ আগস্ট মুক্তি পেয়েছে এটি। সিনেমাটিতে অনন্যা পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয়।

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দিয়েছেন নির্মাতারা। করন জোহর প্রযোজিত এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেন বিজয় দেবরকোন্ডা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *