‘দিলীপ ঘোষ ৮ম শ্রেণী পাস্,ফিটার মিস্ত্রি’-ফের বিস্ফোরক সৌগত রায়
August 28, 2022
তৃণমূল নেতা তথা সংসদ সৌগত রায় ফের বিস্ফোরক। তিনি এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষকে করলেন আক্রমন। তিনি দিলীপ ঘোষকে এইট পাশ ফিটার মিস্ত্রি বলে কটাক্ষ করেন। তিনি আক্রমন করলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারকেও।
তারপর তিনি রাজ্যের সকল বিরোধীদের নিশানা করে বলেন ‘আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে এরপর আপনাদের যদি কেউ জুতোপেটা করে, আপনারা দুঃখ করবেন না। আপত্তি করবেন না। ‘
প্রসঙ্গত, SSC ও গরু পাচার কান্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের দুই বড় নাম পার্থ চ্যাটার্জি -ও অনুব্রত মন্ডলের গ্রেফতারির পর কিছুটা ব্যাকফুটে শাসক দল। বিরোধী শিবির মিছিল ও অভিযোগ করছে সব তৃণমূলী চোর। আর সেই অভিযোগের জবাবেই সৌগত বিরোধীদের নিশানা করে এই কথা বলেন।