Weather: বঙ্গোপসাগরের বুকে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

আরব সাগরে ঘনীভূত নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে এটি কঙ্কন উপকূল এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এটি উত্তরমুখী হয়ে আরও শক্তিশালী হবে এবং আগামী ২৭ মে (সোমবার) এর শক্তি বৃদ্ধি পাবে। এর প্রভাবে রাজ্যে শুরু হতে চলেছে ভারী ঝড়বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগাম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে, উত্তরবঙ্গেও টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী তিনদিন অর্থাৎ রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ শনিবার এবং রবিবার দিনভর ঝড়বৃষ্টি থাকবে, আকাশ মেঘলা থাকবে। সোম ও মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতা সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে, বুধবার বৃষ্টি বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গেও লাগাতার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের আটটি জেলাতেই শনি ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সুখবর: ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে ঢুকছে বর্ষা!
এরই মধ্যে সুখবর শুনিয়েছে আবহাওয়া দফতর। মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে প্রবেশ করতে পারে। এটি ভারতের কৃষিনির্ভর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর।