পোস্ট অফিস টার্ম ডিপোজিট, সুদের হারে যখন পতন, তখনো ভরসা যোগাচ্ছে এই স্কিম!

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই বছর পরপর দু’বার রেপো রেট কমানোর ফলে বেশিরভাগ ব্যাঙ্কেই ঋণের উপর সুদের হার কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ফিক্সড ডিপোজিটের (Post Office Scheme) উপরেও। তবে, এমন পরিস্থিতিতেও পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম (Term Deposit Scheme) এখনো কিছু নির্দিষ্ট মেয়াদে ব্যাঙ্কের থেকে বেশি রিটার্ন দিচ্ছে, যা বহু মানুষের কাছে এটি একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

পোস্ট অফিসের এই টার্ম ডিপোজিট স্কিম আগের মতোই চমৎকার রিটার্ন দিচ্ছে, এবং একইসঙ্গে দিচ্ছে নিশ্চিত ও সুরক্ষিত বিনিয়োগের সুযোগ। এই আমানতে ঝুঁকির পরিমাণ একেবারেই নেই। যারা নিরাপদ এবং স্থিতিশীল রিটার্নের খোঁজ করছেন, তাদের জন্য এই স্কিমটি একটি দারুণ বিকল্প হতে পারে।

কত টাকা পাবেন?

এই স্কিমে মাত্র ৩ লক্ষ টাকা বিনিয়োগ করে দুই বছরের মধ্যে আপনি শুধু সুদ হিসেবেই পাবেন ৪৪,৬৬৪ টাকা। আর এই ৩ লক্ষ টাকা যদি ৫ বছর রাখেন, তবে সুদ বাবদই আপনি পেয়ে যাবেন প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা। মেয়াদের উপর নির্ভর করে সুদের হার ভিন্ন হয়:

১ বছরের মেয়াদের জন্য সুদের হার: ৬.৯ শতাংশ
২ বছরের জন্য সুদের হার: ৭.০ শতাংশ
৩ বছরের জন্য সুদের হার: ৭.১ শতাংশ
৫ বছরের জন্য সুদের হার: ৭.৫ শতাংশ
এই হিসেব অনুসারে, আপনি যদি পোস্ট অফিসের এই টার্ম ডিপোজিট স্কিমে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ২ বছর পর আপনি মোট পাবেন ৩ লক্ষ ৪৪ হাজার ৬৬৪ টাকা। অর্থাৎ, কেবল সুদ হিসেবেই আপনার পকেটে আসবে ৪৪ হাজার ৬৬৪ টাকা।

এই স্কিমের বিশেষত্ব কী?

সম্পূর্ণ নিরাপদ: পোস্ট অফিস টার্ম ডিপোজিট স্কিম একটি সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, তাই এটি সম্পূর্ণ নিরাপদ।
সকলের জন্য: সকল বয়সের বিনিয়োগকারীরা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন এবং আমানতের উপর একই ধরনের সুদ পান। প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কোনো সুদের হার এখানে নেই।
নূন্যতম বিনিয়োগ: মাত্র ২০০ টাকা দিয়েও এই পোস্ট অফিসের টার্ম ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ শুরু করা যায়।
স্থানান্তরযোগ্য: টার্ম ডিপোজিট অ্যাকাউন্টগুলি সহজেই এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তর করা যায়।
কর ছাড়: ৫ বছরের জন্য টার্ম ডিপোজিট করালে আয়কর আইনের ৮০সি ধারার অধীনে অর্জিত সুদে কোনো কর দিতে হবে না।
সময় মতো টাকা তোলা: আপনি চাইলে আপনার বিনিয়োগ করা টাকা ম্যাচিউরিটির আগেই তুলে নিতে পারবেন।
নমিনেশন সুবিধা: এই স্কিমে নমিনেশনের সুবিধাও পাওয়া যায়।
একক বা যৌথ অ্যাকাউন্ট: এককভাবে বা যৌথভাবে এই টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে টাকা জমা করা যায়।