‘KGF 3’ র অপেক্ষায় ভক্তরা, যা জানালেন যশ

‘কেজিএফ: চ্যাপ্টার ২’-র সাফল্যের পর ‘কেজিএফ থ্রি’র অপেক্ষায় আছেন ভক্তরা। ‘কেজিএফ থ্রি’-এর ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও যশ জানালেন সম্ভাবনার কথা।

ভারতের এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে যশ জানিয়েছেন পরিচালক প্রশান্ত নীল আর তিনি ইতিমধ্যেই তৃতীয় পার্টের বেশ কিছু দৃশ্য নিয়ে ভেবেছেন, নিজেদের মধ্যে আলোচনাও করেছেন। অভিনেতা আরও জানান, অনেক ভালো ভালো দৃশ্য তারা ‘কেজিএফ টু’-তে ফুটিয়ে তুলতে পারেননি। তাই সম্ভাবনা রয়েছে ‘কেজিএফ ৩’-তে সেগুলো দেখিয়ে ছবি সুপারহিট করার। তবে, পুরোটাই এখন রয়েছে চিন্তাভাবনার স্তরে।

১৪ এপ্রিল মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ- চ্যাপটার টু’। যশ ছাড়াও ‘কেজিএফ-চ্যাপটার টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন- শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ- টু’ সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *