আরও ৭ দিন বাড়ছে গরমের ছুটি, জারি হল নির্দেশিকা! কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য?

রাজ্যজুড়ে চলা তীব্র দাবদাহের কারণে আপাতত স্কুল খোলার সম্ভাবনা নেই। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার আরও ৭ দিন গরমের ছুটি বাড়ানোর ইঙ্গিত দিয়েছে প্রশাসনিক মহল। ফলে, ২ জুন থেকে স্কুল খোলার কথা থাকলেও, পড়ুয়াদের অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে।

প্রাথমিকভাবে রাজ্যের পক্ষ থেকে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু মে মাস পড়তে না পড়তেই রাজ্যজুড়ে যে হারে তাপমাত্রা বাড়ছে, তাতে শিক্ষা দপ্তর এবং নবান্ন ফের ছুটি বাড়ানোর পরিকল্পনা করেছে। কলকাতা, মালদা, বাঁকুড়া, বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জেলায় পারদ ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলছে। এই তীব্র গরমে শিশুদের স্কুলে পাঠানো তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে, এই বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

চলতি বছরের এপ্রিল মাসে কিছুটা স্বস্তির আবহাওয়া থাকলেও, মে মাসে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। দিনের পর দিন ধরে বাড়ছে তাপমাত্রা, যার ফলে জনজীবন বিপর্যস্ত।

আবহাওয়া দপ্তরের সূত্র মারফত খবর, জুন মাসের শুরুতেই বাংলায় বর্ষা দেখা যেতে পারে। তবে এটি এখনো নিশ্চিত সতর্কবার্তা নয়। যদি বর্ষা সময়মতো না আসে, তাহলে রাজ্যের তাপপ্রবাহের হার আরও বাড়বে। এই আশঙ্কা থেকেই রাজ্য সরকার আরও ৭ দিনের জন্য ছুটি বাড়াতে চাইছে।

একটি সূত্র জানিয়েছে, স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং স্বাস্থ্য দপ্তরের পরামর্শ নিয়ে আগামী সিদ্ধান্ত নেওয়া হবে। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

তবে এই মুহূর্তে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো রকম অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এই বিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। স্কুল প্রধান এবং অভিভাবকদের মধ্যেও ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গেছে।

এই অস্বাভাবিক গরমে একদিকে যেমন সাধারণ মানুষ নাভিশ্বাস ফেলছেন, তেমনই শিশুদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এই বিষয়টি বিবেচনা করেই রাজ্য সরকারের এই বিরাট সিদ্ধান্ত। এখন দেখার, স্কুল খোলার অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আর কতদিন লাগে।