দীপিকা পাড়ুকনের আসল বয়স কত জানেন? সত্যিটা জানলে অসম্ভব মনে হবে!

বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তার অভিনয় জীবন, সাফল্য, এবং ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। দীপিকার ফিল্মি কেরিয়ার সম্পর্কে অনেকেই অবগত, কিন্তু এই গ্ল্যামার জগতের তারকার আসল বয়স কত, তা হয়তো অনেকের কাছেই অজানা। আসুন জেনে নেওয়া যাক এই তথ্য।
প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকা পাড়ুকোনের জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে। যদিও তার বেড়ে ওঠা ভারতের বেঙ্গালুরু শহরে। তরুণী বয়সে তিনি একজন জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বেশ পরিচিত ছিলেন। কিন্তু খেলাধুলার জগৎ ছেড়ে তিনি ফ্যাশন মডেলিংকে পেশা হিসেবে বেছে নেন এবং সেখানেও সাফল্য অর্জন করেন।
মডেলিংয়ে পরিচিতি পাওয়ার পর দীপিকার কাছে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করে। ২০০৬ সালে একটি কন্নড় ছবি ‘ঐশ্বরিয়া’-তে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম বড় পর্দায় আসেন। এরপর ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ফারাহ খানের ব্লকবাস্টার ছবি ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে তার বর্ণাঢ্য অভিষেক হয়। এই ছবিতে তার দ্বৈত চরিত্র এবং অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করে নেয় এবং তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরস্কার লাভ করেন।
‘ওম শান্তি ওম’-এর পর দীপিকা আর পেছনে ফিরে তাকাননি। ‘লাভ আজ কাল’ (২০০৯) এবং ‘লাফাঙ্গে পারিন্দে’ (২০১০)-এর মতো ছবিতে তার প্রধান চরিত্রগুলি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। যদিও ‘বচনা অ্যায় হাসিনো’ (২০০৮) এবং ‘হাউসফুল’ (২০১০)-এর মতো কিছু হাস্যরসাত্মক ছবিতে তার অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এবং সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।
বলিউডে এত বছরের সফল ক্যারিয়ারের পরও এই জনপ্রিয় অভিনেত্রীর আসল বয়স কত, তা অনেকের কাছেই একটি প্রশ্ন। এই তথ্য অনেকেই জানেন না। উইকিপিডিয়া অনুযায়ী, দীপিকা পাড়ুকোনের আসল বয়স ৩৯ বছর। তিনি ১৯৮৬ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। এই বয়সেও তিনি যে ফিটনেস এবং গ্ল্যামার ধরে রেখেছেন, তা সত্যিই ঈর্ষণীয়।