‘অপারেশন সিঁদুর’ ইতিহাসে প্রথম? কারণ জানলে গর্বিত হবেন, পাকিস্তানের হৃদয়ে আঘাত ভারতের

‘মারের বদলা পাল্টা মার’। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার পর এই একটাই দাবি উঠেছিল আসমুদ্র হিমাচল জুড়ে ফুঁসে ওঠা দেশবাসীর কাছ থেকে। মঙ্গলবার মধ্যরাতে সেই আকাঙ্ক্ষারই পূরণ ঘটাল ভারত। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নামে এক অতর্কিত অভিযানে পাকিস্তানের জঙ্গিঘাঁটির শিরদাঁড়া ভেঙে দিল ভারতীয় সেনা। এই হামলায় মারা গিয়েছে প্রায় ৮০ থেকে ৯০ জনের বেশি জঙ্গি, খবর সূত্রের। তবে এবারের এই অপারেশন একটি বিশেষ কারণে ইউনিক বা অনন্য। এই হামলা পাকিস্তানের হৃদয়ে আঘাত করেছে এবং ইতিহাসে প্রথমবার এই ধরণের অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

কেন অপারেশন সিঁদুর এত তাৎপর্যপূর্ণ? কারণ এই হামলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে করা হয়েছে, যা পাকিস্তানের প্রাণকেন্দ্র বা ‘হৃদয়’ হিসেবে পরিচিত। ইন্ডিয়া টুডের খবর অনুসারে, ১৯৭১ সালের পর এই প্রথম পাঞ্জাব প্রদেশে এই ধরণের সামরিক সাফল্য এসেছে ভারতের ঝুলিতে। এর আগে ২০১৬ সালে উরিতে বা ২০১৯ সালে পুলওয়ামায় ভারত যখন জঙ্গি ঘাঁটিতে স্ট্রাইক করেছিল, সেগুলি মূলত পাক অধিকৃত কাশ্মীর এবং খাইবার পাকতুনখাওয়াতে আঘাত এনেছিল, যা সীমান্তের অপেক্ষাকৃত কাছাকাছি বা ভূখণ্ড নিয়ে বিতর্কিত অঞ্চল। কিন্তু এবার পাকিস্তানের মূল ভূখণ্ডের ভেতরে পাঞ্জাব প্রদেশে হামলা করার অর্থ হলো ভারতের অভিযান পাকিস্তানের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে।

২৫ মিনিটের এই অপারেশনে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। এগুলির মধ্যে চারটি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ সেগুলি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত ছিল। ভারতীয় বিমান বাহিনী (IAF) পাঞ্জাব প্রদেশে যে চারটি জঙ্গি ঘাঁটিতে টার্গেট করেছিল সেগুলি হল মারকাজ সুভান আল্লাহ, মারকাজ তৈবা, মেহমোনা জয়া এবং সারজাল ক্যাম্প। ভাওয়ালপুরের মতো একটি গুরুত্বপূর্ণ শহরও এই টার্গেটগুলির মধ্যে ছিল, যা ইন্দো-পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। যেভাবে ভারতীয় বিমান বাহিনী এই ঘাঁটিগুলিতে হামলা করেছে তাতে দিশেহারা অবস্থা পাকিস্তান সেনাবাহিনী।

বুধবার রাতের এই হামলায় ইতিমধ্যে ৮০ থেকে ৯০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে গোয়েন্দা সূত্র ও খবরে দাবি করা হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। তার পাশাপাশি, এই হামলার প্রেক্ষিতে ২৬ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু ঘটেছে বলেও পাকিস্তান বা বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল জঙ্গিরা বেছে বেছে পুরুষ পর্যটকদের গুলি করে হত্যা করে যে বর্বরতা দেখিয়েছিল, তার ১৫ দিনের মাথায় পাকিস্তানের হৃদয়ে আঘাত হেনে যোগ্য জবাব দিল ভারত।

সব মিলিয়ে, ‘অপারেশন সিঁদুর’ কেবল একটি সামরিক প্রতিশোধ নয়, এটি ভারতের সামরিক সক্ষমতা এবং দৃঢ় সংকল্পের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। পাকিস্তানের মূল ভূখণ্ডের গভীরে পাঞ্জাব প্রদেশে আঘাত হানার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা সন্ত্রাসবাদের উৎসস্থলে আঘাত হানতে প্রস্তুত, এমনকি তা শত্রুর প্রাণকেন্দ্রে হলেও। এই হামলা পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারতের উপর হামলার ফল কতটা ভয়াবহ হতে পারে।