স্কুলের মধ্যেই অধ্যক্ষ-লাইব্রেরিয়ানের চুলোচুলি কাণ্ড ! ভাইরাল তাঁদের মারামারির ভিডিও

স্কুল প্রাঙ্গণে দুই মহিলার মধ্যে সাংঘাতিক মারামারির দৃশ্য এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এলোপাথাড়ি কিল-চড়, চুল ধরে টানাটানির এই ভিডিওটি মধ্যপ্রদেশের খারগোন জেলার একটি সরকারি স্কুলের ঘটনা। আর যে দুই মহিলা এমন কাণ্ড ঘটিয়েছেন, তাঁরা হলেন ওই স্কুলের অধ্যক্ষ এবং লাইব্রেরিয়ান (গ্রন্থাগারিক)।
खरगोन के एकलव्य स्कूल में प्राचार्य और लाइब्रेरियन में हुई मारपीट, घटना के बाद दोनों को स्कूल से हटाया pic.twitter.com/PRtdYVdqR4
— Nitendra Sharma (@nitendrasharma2) May 3, 2025
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের মধ্যেই দুই মহিলা একে অপরের সঙ্গে রীতিমতো হাতাহাতি করছেন। তাঁরা মারামারি করার পাশাপাশি একে অপরের চুল ধরে টানছেন। এই মারামারির মধ্যেই অধ্যক্ষ গ্রন্থাগারিকের মোবাইল ফোনও ভেঙে দিয়েছেন বলে জানা গিয়েছে।
শনিবার এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনা শুরু হয়। শিক্ষাঙ্গনে এমন ঘটনা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেন।
ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসার পরেই ত্বরিত পদক্ষেপ নেওয়া হয়। স্কুল প্রাঙ্গণে এমন বিশৃঙ্খলার জন্য অধ্যক্ষ এবং লাইব্রেরিয়ান, দু’জনকেই তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে তাঁদের মধ্যে এই মারামারি শুরু হয়েছিল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।